ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এ পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লে. কর্নেল মোঃ মাহমুদুল হাসান। তিনি সদ্য বিদায়ী পরিচালক (অপাঃ ও মেইনঃ) লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে গণমাধ্যমে পাঠানো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ মার্চ-২০২৬ কর্মকর্তাদ্বয় দায়িত্বভার গ্রহণ ও অর্পণ করেন।
লেঃ কর্নেল মোঃ মাহমুদুল হাসান বাংলাদেশ সেনাবাহিনীতে পদাতিক কোরে কমিশন লাভ করেন। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস থেকে ডিফেন্স স্টাটিজ বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন। তিনি মিরপুর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের একজন গ্র্যাজুয়েট।



















