কুমিল্লার তিতাস উপজেলার ৩নং বলরামপুর ইউনিয়নের নাগেরচর গ্রামে, বালু ব্যবসার হিসাব নিয়ে বিরোধের জেরে মোঃ ইসমাইল সরকার নামে এক বিএনপি নেতাকে মারধরের অভিযোগ উঠেছে একই গ্রামের বাসিন্দা ও বলরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম এ সাওারের বিরুদ্ধে।হামলার শিকার মোঃ ইসমাইল সরকার ৫নং ওয়ার্ডের নাগেরচর, বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক।
তিনি জানান, গত সোমবার (২৯ অক্টোবর) রাতে এম এ সাত্তর তাকে নিজ বাসায় ডেকে নিয়ে বালু ব্যবসার টাকা-পয়সা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে এম এ সাত্তার হামলা করেন ইসমাঈলের উপর। এ ঘটনায় আহত ইসমাইল সরকার গত (৩০ অক্টোবর) তিতাস থানায় এম এ সাওারের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং দুপুরে সংবাদ সম্মেলন করে ঘটনার বিস্তারিত তুলে ধরেন।অভিযোগের বিষয়ে জানতে চাইলে এম এ সাত্তার বলেন, “আমি ইসমাইলকে মারিনি, শুধু শাসন করেছি।”এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।।



















