সিলেটের স্বনামধন্য সুরমা ট্রাভেলসের স্বত্বাধিকারী মরহুম আব্দুর রব চৌধুরীর (সমুজ মিয়া) জ্যেষ্ঠ পুত্র বিশ্বনাথ উপজেলা সমিতি, সিলেটের সাবেক সভাপতি, আজীবন সদস্য ও সিলেট স্টেশন ক্লাবের স্থায়ী সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক মনিরুজ্জামান চৌধুরী (মানিক মিয়া) ৩১ মার্চ বাংলাদেশ সময় রাত ১২.২০ মিনিটে সিলেটের সিলেট নগরীর একটি বে-সরকারি হাসপাতালে ব্রেইনস্ট্রো করে ইন্তেকাল করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মনিরুজ্জামান চৌধুরী’র মৃত্যুতে রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন দৌলতপুর আর্দশ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ পরিচালনা কমিটির প্রাক্তন সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ শহীদ চৌধুরী।
মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৭৩। তিনি স্ত্রী দুই ছেলে, দুই মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত মনিরুজ্জামান চৌধুরী মানিক সিলেটের লামা বাজারের বাসায় স্থায়ীভাবে বসবাস করতেন।
মরহুম মনিরুজ্জামান চৌধুরীর ছেলে কাউসারুজ্জামান চৌধুরী ও তারেকুজ্জামান চৌধুরী তাদের পিতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।



















