টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 15 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ২৭০ বিলিয়ন ডলারের ক্ষতি

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
April 15, 2026 7:49 am

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিজেদের প্রায় ২৭০ বিলিয়ন ডলারের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ইরান। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৩ লাখ কোটি টাকা। মঙ্গলবার (১৪ এপ্রিল) তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানায়, যেখানে ইরানের এক কর্মকর্তার বরাত দেওয়া হয়েছে।

ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহজেরানি জানান, এটি এখন পর্যন্ত প্রাথমিক হিসাব। ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে, কারণ এখনো পূর্ণাঙ্গ মূল্যায়ন চলছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তার মতে, এই ক্ষতির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে: হামলায় ধ্বংস বা ক্ষতিগ্রস্ত অবকাঠামো ও বন্ধ হয়ে যাওয়া শিল্পপ্রতিষ্ঠানের আর্থিক লোকসান। মোহজেরানি আরও জানান, গত শনিবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় এই ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণের বিষয়টি উত্থাপন করা হয়েছে। যদিও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘ সময় ধরে সরাসরি আলোচনা হয়েছে, তবে এখনো কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। ফলে যুদ্ধবিরতি শেষ হলে দুই দেশের মধ্যে আবারও সংঘাত শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইরানের হামলার আশঙ্কায় ইসরায়েলজুড়ে সতর্কতা জারি

অতিবৃষ্টিতে জলাবদ্ধতায় নিউ মার্কেট বন্ধ

হঠাৎ বাতিঘরে জাইমা রহমান

কুমিল্লায় যুবদল নেতা হত্যার মূল অভিযুক্তকে পুলিশে দিল জনতা

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ করাত-কলের বিরুদ্ধে বন বিভাগের অভিযান

‎নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানালেন প্রতিমন্ত্রী টুকু

কামরাঙ্গীরচরে লোহার ব্রিজ সংস্কার শেষে উন্মুক্ত করল ডিএসসিসি

রংপুরে চার হত্যাকাণ্ড সংগৃহীত আলামত পাঠানো হবে ফরেনসিক ল্যাবে: পুলিশ কমিশনার

দেশে ফিরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাপানের স্বাস্থ্যখাতের অভিজ্ঞতা কাজে লাগাবেন

জুবাইদা রহমানকে পাশে বসিয়ে মেডিকেলে নিয়ে আসতাম: প্রধানমন্ত্রী