টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 1 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামপুরের একটি স্টিল মিলে গলিত লোহা পড়ে আট শ্রমিক দগ্ধ

প্রতিবেদক
কে এস ইসলাম
April 1, 2026 4:29 pm

রাজধানীর কদমতলী থানার শ্যামপুর ঢাকা ম্যাচ স্টিলমিল কারখানায় লোহা গালানোর সময় গলিতে লোহা গায়ে পড়ে আট শ্রমিক দগ্ধ হয়েছে।

দগ্ধরা হলেন, মোঃ হিরা (৩৫),মোঃ খলিলুর রহমান(৫৬),মোহাম্মদ রজব আলী (২৯),মোহাম্মদ মতিউর রহমান (২২),মোঃ এরশাদ মিয়া (৪৫), মোঃ লিটন মিয়া (৩২),মোহাম্মদ মানিক মিয়া (৪৫)মোহাম্মদ ইউসুফ মিয়া (৪০)।জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বুধবার(০১ এপ্রিল)সকাল ১১টার দিকে দগ্ধ অবস্থায় তাদের আটজনকে জাতীয় বার্নে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়েছে।

তাদেরকে নিয়ে আসা সহকর্মী মোঃ শহিদুল ইসলাম জানান,কদমতলীর শ্যামপুর ঢাকা ম্যাচ স্টিলমিল কারখানায় লোহা গালানোর সময় গলিতে লোহা গায়ে পড়ে আট শ্রমিক দগ্ধ হন।পরে তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্নে নিয়ে আসলে তাদেরকে ভর্তি দেওয়া হয়েছে। দগ তোরা সবাই ওই স্টিল মিলের শ্রমিক।

জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডাঃশাওন বিন রহমান জানান,সকাল১১টার কদমতলীর শ্যামপুর স্টিলমিল থেকে আট শ্রমিক দগ্ধ হয়ে আমাদের এখানে এসেছে। তাদের মধ্যে, হীরার ১৭ শতাংশ দগ্ধ,মানিক ৪০ শতাংশ দগ্ধ,রজব আলী ৪ শতাংশ দগ্ধ, এরশাদের ১১শতাংশ দগ্ধ, খলিলুর রহমানে ৯ শতাংশ লিটনের ৭ শতাংশ দগ্ধ, মতিউর ১০ শতাংশ দগ্ধ ও ইউসুফের ৫ শতাংশ দগ্ধ হয়েছে।তাদের সবাইকে ভর্তি দেওয়া হয়েছে তাদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজন বলে জানান তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শিশু শিক্ষার্থীদের সঙ্গে খুনসুটিতে মাতলেন প্রধানমন্ত্রী

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, মোটরসাইকেলে সর্বাধিক মৃত্যু

কুমিল্লা-৬ আসনে হয় প্রার্থী পরিবর্তন, নয়তো তারেক রহমানকে প্রার্থী চায় হাজী ইয়াছিন

যুদ্ধবিরতির পর ইরান ও সৌদির ফোনালাপ,পরিস্থিতি পর্যালোচনায় দুই দেশ

কলমাকান্দায় হাওরে বজ্রপাতে জেলে নিহত

জুলাই আন্দোলনের দুই বছর, ২০২৪ সালের আজকের দিনে হয়েছিল সূচনা

ঢাকার ৮টি জোনে চলবে অটোরিক্সা, নতুন উদ্যোগ সরকারের

শেখ হাসিনার দেশে ফিরতে কোনো আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর

বীরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ উদ্বোধন

রাজবাড়ীর বালিয়াকান্দিতে গলায় ফাঁস নিয়ে এক তরুনী আত্মহত্যা