টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 19 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ উদ্বোধন

প্রতিবেদক
মোজাম্মেল হক
May 19, 2026 5:16 pm

দিনাজপুরের বীরগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‌্যালি ও মেলার উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম এমপি।

উদ্বোধনী বক্তব্যে এমপি মোঃ মনজুরুল ইসলাম বলেন, জমি সংক্রান্ত বিষয়ে কোনো মানুষ যেন হয়রানি বা মামলার শিকার না হন, সেদিকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে। তিনি বলেন, “গরিব ও অসহায় মানুষের মামলা পরিচালনার সামর্থ্য থাকে না। তাই ভূমি অফিসে যেন তারা সঠিক বিচার ও প্রয়োজনীয় সেবা পান, সে বিষয়ে আন্তরিকভাবে কাজ করতে হবে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বমন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আহাদ আলী মন্ডল, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ আমিরুল বাহার, জেলা বিএনপির উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী এবং উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন।

মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, তথ্য প্রদান, নামজারি, খাজনা ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

কলমাকান্দায় ৩৯ বালুবাহী নৌকা জব্দ, একজনের কারাদণ্ড

লেবাননে ইসরায়েলি হামলায় ১৫ জন চিকিৎসাকর্মী নিহত, আহত ৪৫

ঘটনার আড়াই মাস পর মামলা করল নুরাল পাগলার পরিবার

ঈদের আগে নতুন নোট ছাড়বে না বাংলাদেশ ব্যাংক

দুবাই বন্দরে ২০ লাখ ব্যারেল তেলভর্তি জাহাজে ইরানের হামলা

কুমিল্লা দাউদকান্দিতে মোটরসাইকেলে ১০ হাজার ইয়াবা, গ্রেপ্তার ১

কুমিল্লা গোমতীর পানি বৃদ্ধি, চরাঞ্চলে সহস্রাধিক কৃষকের ফসলের ক্ষতি

কুমিল্লা নগরীতে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-যুবলীগের ২৯ জন নেতাকর্মী আটক

ব্যবসা সহজ করতে যেসব বাধা আছে, তিন মাসে সমাধান করা হবে: অর্থমন্ত্রী