টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 24 July 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় বার্নে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু ও ঢাকা মেডিকেলে এক এই নিয়ে ১৪জনের মৃত্যু

প্রতিবেদক
কে.এস.ইসলাম
July 24, 2025 3:04 pm

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর দগ্ধ অষ্টম শ্রেণির শিক্ষার্থী মোছাঃ মাহিয়া (১৫) নামের জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে(আইসিইউ) বিকেল সাড়ে চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টা টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে(icu) তার মৃত্যু হয়।সোমবার (২১ জুলাই) দুপুরে দিকে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহতে মা আফরোজা বেগম জানান,আমার মেয়ে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের অষ্টম লেখাপড়া করত। পাঁচ বছর আগে আমার স্বামী মারা গিয়েছেন ,তারা তিন বোন ছিল মাহিয়া ছিল মেজ।বর্তমানে আমরা উত্তরা ১৮ নম্বর সেক্টরে নিজ ফ্ল্যাটে থাকতাম।

মাহিয়ার মা অভিযোগ করে বলেন, আমার বাচ্চা সকাল সাতটায় বাসা থেকে বের হয় সকাল আটটা থেকে ক্লাস শুরু হয় দুপুর একটাই তাদের ক্লাস শেষ হয়। এই মাইলস্টোন কর্তৃপক্ষ জোর করে বাচ্চাদেরকে আটকে রাখে কোচিং করার জন্য বাচ্চাদেরকে খাঁচায় আটকে রাখে কোচিং করার জন্য বাধ্য করা হয়। যদি তারা একটায় ক্লাস বের হতে পারতো হয়তো তারা বেঁচে যেত।এমন ভাবে তারা ক্লাসরুম- কে খাঁচার মতো করে তৈরি করে রেখেছে চাইলেও বের হতে পারে না বাচ্চারা। তারা যদি খাঁচার মত করে আটকে না রাখতো ঘটনার পরেও অনেক শিশু বাচ্চারা বের হতে পারতো। আমার বাচ্চা তো চলে গেল এই দায়-দায়িত্ব এখন কে নেবে।

জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা.শাওন বিন রহমান জানান, নিবিড় পরিচর্যা কেন্দ্রে(আইসিইউ) বিকেল সাড়ে চারটার দিকে তার মৃত্যু হয়। তার শরীরে ৫০ শতাংশ ছিল, এ পর্যন্ত জাতীয় বার্নে ১জনের মৃত্যু হল ও ঢাকা মেডিকেলে একজনের এই নিয়ে ১৪জনের মৃত্যু হলো।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ট্রেনের ধাক্কায় অজ্ঞতনামা এক নারীর মৃত্যু

তিতাসে আ.লীগের ডাকা লক ডাউনের বিরুদ্ধে বিএনপির অবস্থান কর্মসূচী

বিশেষায়িত ইউনিটে জনবল বৃদ্ধি চায় পুলিশ

বিএনপি উদারপন্থী, এটি কোনো রেজিমেন্ট দল নয়: মির্জা ফখরুল

কুমিল্লায় ভাড়া বাসা থেকে কলেজ শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

সিলেটে সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বহাল থাকবে বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা

চাঁদাবাজির বিরুদ্ধে দল-মত নির্বিশেষে ব্যবস্থা গ্রহণ করা হবে: আইজিপি

রেল ও লঞ্চের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: মন্ত্রী

এক রণাঙ্গনে লড়েও তিন রণাঙ্গনে জয়ী হয়েছিলেন যে নেতা