টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 1 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এক মাসে ২০ ডিসি প্রত্যাহার নতুন করে বদলি চার জেলায়

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 1, 2026 7:16 pm

সরকার দেশের আরও চার জেলার জেলা প্রশাসক (ডিসি) প্রত্যাহার করে সেখানে নতুন ডিসি নিয়োগ দিয়েছে। এ নিয়ে গত এক মাসে তিন দফায় মোট ২০ জেলার ডিসিকে সরানো হলো। বুধবার (১ এপ্রিল) প্রত্যাহার করা চার জেলার মধ্যে রয়েছে পাবনা, ঠাকুরগাঁও, রংপুর ও রাজবাড়ী। বর্তমান ডিসিদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে পাবলিক প্রকিউরমেন্ট অথোরিটির পরিচালক (উপসচিব) আফরোজা পারভীনকে রাজবাড়ীর ডিসি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হক ঠাকুরগাঁও, আমিনুল ইসলাম পাবনা এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সচিব (উপসচিব) মোহাম্মদ রুহুল আমিন রংপুরের ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় নির্বাচনের পর প্রশাসনের বিভিন্ন স্তরে, বিশেষ করে জনপ্রশাসনে ধারাবাহিকভাবে পরিবর্তন আনা হচ্ছে। এর অংশ হিসেবেই জেলা প্রশাসন পর্যায়েও এই রদবদল চলছে। সচিবালয়ে আলোচনা রয়েছে, সামনে আরও কিছু জেলায় পরিবর্তন আসতে পারে।

এর আগে গত ১ মার্চ গাজীপুর, পঞ্চগড়, কুষ্টিয়া, নেত্রকোনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ডিসিদের প্রত্যাহার করা হয় এবং ১৫ মার্চ সেখানে নতুন নিয়োগ দেওয়া হয়। পরে ২৯ মার্চ রাজশাহী, খুলনা, চুয়াডাঙ্গা, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, মেহেরপুর, লালমনিরহাট, হবিগঞ্জ, নরসিংদী ও বান্দরবান—এই ১১ জেলার ডিসিকেও বদলি করা হয়।

উল্লেখ্য, প্রত্যাহার হওয়া কিছু ডিসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই নিয়োগ পেয়েছিলেন। ফলে নিয়োগের কয়েক মাসের মধ্যেই তাঁদের বদলি করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বেরোবির সাবেক ভিসি কারাগারে

রাজারহাটে চেয়ারম্যানকে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান

ব্রাহ্মণবাড়িয়া-০১ আসনে খেলাফত মজলিস  মনোনীত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

সাভারে কাজের টাকা আনতে বের হয়ে নিখোঁজ রাজমিস্ত্রি

প্রতিটি ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

রাজারহাটের নাজিমখান ইউপির নাওথোয়া বিলের উপর রাস্তাটি বেহাল দশা, সংস্কারের দাবি এলাকাবাসীর

রাউজানের কলমপতিতে শ্রী শ্রী মন্দাকিনী আশ্রমের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়েছিল

দুর্নীতি কমানোর ফর্মুলা দিলেন অর্থমন্ত্রী

গ্রাহক ও পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ালো বিইআরসি