টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 1 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদে প্রধানমন্ত্রী চার বছরে ৪ কোটি পরিবার ফ্যামিলি কার্ড পাবে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 1, 2026 7:18 pm

ব্যক্তি নয় বরং পরিবারের উন্নয়ন ফ্যামিলি কার্ডের মূল দর্শন জানিয়ে সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন আগামী ৪ বছরে ৪ কোটি পরিবার ফ্যামিলি কার্ড পাবে। বুধবার (১ এপ্রিল) সংসদে প্রশ্নোত্তর পর্বে এমন তথ্য জানিয়েছেন তিনি।

এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ব্যক্তি নয় বরং পরিবারের উন্নয়ন ফ্যামিলি কার্ডের মূল দর্শন। এর মাধ্যমে পরিবার এবং সমাজে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি হবে। ইতোমধ্যে ৩৭ হাজার ৮১৪ নারীকে ফ্যামিলি কার্ড দেয়া হয়েছে। বাকি ৩ মাসে আরও ৩০ হাজার পরিবার আসবে ফ্যামিলি কার্ডের আওতায়। আর আগামী ৪ বছরে ৪ কোটি পরিবার ফ্যামিলি কার্ড পাবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ফ্যামিলি ও কৃষক কার্ডের বাজেট কত, তা এখনই বলতে চাইছেন না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কার্ডের বাজেট কত এখনই বলছি না। তবে কৃষক ও ফ্যামিলি কার্ডধারীরা প্রত্যেকে মাসে পাবেন আড়াই হাজার টাকা। প্রতি বছর বাজেটে টাকা বরাদ্দ করা হবে।

কার্ডের মাধ্যমে দেয়া এই টাকা অর্থনীতিকে শক্তিশালী করবে জানিয়ে তিনি আরও বলেন, কোনো টাকা ছাপিয়ে দিচ্ছি না, ফলে মূল্যস্ফীতি হবে না। এই টাকা যারা পাবে, তারা টাকা পাচার করবে না। লোকাল অর্থনীতিতেই এই টাকা যুক্ত হবে, অর্থনীতিকে শক্তিশালী করবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দিনমজুরের স্বপ্ন ভঙ্গ ভুল চিকিৎসায় চার গর্ভবতী ছাগলের মৃত্যু

কুড়িগ্রামে ঈদেও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা মিলছে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে

এক রণাঙ্গনে লড়েও তিন রণাঙ্গনে জয়ী হয়েছিলেন যে নেতা

পশ্চিম গুজরায় চারদিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে বাসন্তী পূজা সম্পন্ন

কলকাতায় আগুনে নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় জানা গেছে

পুলিশ হত্যার বিচার প্রসঙ্গে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে

হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট

নাসিরনগরে ঈদে মিলাদুন্নবি ও সিরাতুন্নবি শান্তিপূর্ণভাবে পালনে এম পি হান্নান এর হস্তক্ষেপ