টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 24 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে ঈদে মিলাদুন্নবি ও সিরাতুন্নবি শান্তিপূর্ণভাবে পালনে এম পি হান্নান এর হস্তক্ষেপ

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
August 24, 2026 9:38 am

ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার মাননীয় সংসদ সদস্য জনাব এম এ হান্নানএমপি মহোদয়ের আন্তরিক প্রচেষ্টায় ঈদে মিলাদুন্নবি ও সিরাতুন্নবি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।

রবিবার ২৩আগস্ট রাত ৮টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাছরিনর  কার্যালয়ে দুই পক্ষের সর্বোচ্চ নেতৃত্ববৃন্দের উপস্থিতিতে সমসাময়িক বিরোধের অবসান ঘটিয়ে শান্তিপূর্ণভাবে ঈদে মিলাদুন্নবি ও সিরাতুন্নবি পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এম এ হান্নান এমপি, উপজেলা নির্বাহী অফিসার জনাব শাহীনা নাছরিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরীসহ দুই পক্ষের নেতৃবৃন্দ।

সভায় উভয় পক্ষের নেতৃবৃন্দকে যেকোনো ধরনের উসকানিমূলক বক্তব্য, কর্মকাণ্ড ও অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়—এমন আচরণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়।

সবার সম্মিলিত সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে নাসিরনগরে ঈদে মিলাদুন্নবি সাঃ ও সিরাতুন্নবি শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে উদযাপিত হবে—এটাই প্রত্যাশা।

এসময় এমপি এম এ হান্নান,শান্তি ও সম্প্রীতির নাসিরনগর গড়তে দলমত নির্বিশেষে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহবান জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজধানীতে পেশাদার ছয় ছিনতাইকারী গ্রেফতার

১৮ বারের মতো পেছাল হাদি হত্যা মামলার তদন্ত

‘মাল্টিন্যাশনাল’ একাদশ নিয়ে ব্রাজিলের বিপক্ষে নেমেছিল মরক্কো

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও সেনাপ্রধানের ফোনালাপ

ভারতের ভূখণ্ডে ঢুকেছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিশাল এলাকা!

বংশালের নাজিরা বাজার আগুনের ঘটনায় এক কর্মচারী দগ্ধ

চট্টগ্রামে মাদার তেরেসা অ্যাওয়ার্ড প্রদান -২০২৬

সাভারের হেমায়েতপুরে শীতার্তদের পাশে ইতিহাস ফাউন্ডেশন

বীরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগে সংবাদ সম্মেলন

ট্রাম্পকে ইরানি দূতাবাসের ট্রল,ফোন বন্ধ করে ঘুমান, নেতানিয়াহুকে ব্লক করুন