টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 2 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানে ৫ হাজার লিটার অবৈধ ডিজেল তৈল জব্দ

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
April 2, 2026 5:50 am

ব্রাহ্মণবাড়িয়া জেলার  নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের পুর্বভাগ বাজারের সেলিম স্টোর থেকে অবৈধভাবে মজুদ করা ৫ হাজার লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

১ এপ্রিল (বুধবার) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুর্বভাগ বাজারে সেলিম স্টোরে এক অভিযান পরিচালনা করা হয়।  এ অভিযান পরিচালনা করেন নাসিরনগর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) মোঃসাহেল আহমেদ এবং নাসিরনগর থানা পুলিশ বাহিনীর সদস্যরা।
এ

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সময় প্রায় ত্রিশ টি তেলের ড্রাম থেকে প্রায় পাঁচ হাজার লিটার ডিজেল তেল জব্দ করা হয়েছে।

এ বিষয়ে নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এখানে অবৈধ ভাবে তেল মজুদ করা হয়েছে, আমরা এখানে প্রায় পাঁচ হাজার লিটার ডিজেল জব্দ করি, দোকান মালিক কে দশহাজার টাকা জরিমানা করা হয়েছে।

জব্দকৃত তেল নাসিরনগর কলেজ মোড় এ নিলামের মাধ্যমে বিক্রি করা হবে বলেও তিনি জানান।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাহেল আহমেদ জানান, নিষেধাজ্ঞা অমান্য করে কেউ নিষিদ্ধ কাজ  করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নতুন আবেদন নেই, সরকারি গেজেটে জুলাই শহীদের সংখ্যা ৮৪৩

ডিএসসিসি প্রশাসক হুট করে ফুটপাতের হকার উচ্ছেদ নয়, ঢাকায় হবে ৮টি নৈশ মার্কেট

গেন্ডারিয়ায় গোলাগুলি, পুলিশের লুণ্ঠিত ম্যাগাজিন ও গোলাবারুদ উদ্ধার, গ্রেফতার ৫

শাহজালাল বিমানবন্দর এলাকায় অভিযানে আটক ৮২

যাত্রাবাড়ির মাতুয়াইলে বাসায় ঝুলছিল এক নারীর মরদেহ

ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের জন্য সম্মানী ও উৎসব ভাতা, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

সোনারগাঁয়ে একই পরিবারে শিশুসহ ৪জন দগ্ধ হয়েছে

মিরপুরের গুদারাঘাটে মাদকের বিস্তার, সজীব-ইয়াসমিন দম্পতির বিরুদ্ধে ইয়াবা বাণিজ্যের অভিযোগ

ছুরিকাঘাতে আহত

দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোটরসাইকেল ও একটি ব্যাগ হাড়ালেন এক ব্যবসায়ী