টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 16 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাইতির বিপক্ষে ব্রাজিলের ঘুরে দাঁড়ানোর প্রত্যয় কোচ আনচেলত্তির

প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
June 16, 2026 11:38 pm

বিশ্বকাপ মিশনের শুরুটা প্রত্যাশা মতো হয়নি ব্রাজিলের। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে গ্রুপ ‘সি’এর প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়তে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। তবে হতাশার মাঝেও আশার আলো দেখছেন কোচ কার্লো আনচেলত্তি। তার বিশ্বাস, হাইতির বিপক্ষে আরও শক্তিশালী ব্রাজিলকে দেখা যাবে।

ম্যাচের শুরুতে অবশ্য ছন্দহীনই ছিল ব্রাজিল। মিডফিল্ডে সমন্বয়ের অভাব এবং রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে ২১তম মিনিটে এগিয়ে যায় মরক্কো। তবে হাইড্রেশন বিরতির পর বদলে যায় সাম্বা বাহিনীর চেহারা। ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, দ্বিতীয়ার্ধে আমরা অনেক ভালো খেলেছি। প্রথম ম্যাচের পর কোনো দলকেই নিখুঁত বলা যায় না। ইতিবাচক দিক হলো, আমাদের কোথায় উন্নতি করতে হবে তা এখন পরিষ্কার। পরের ম্যাচে আমরা আরও ভালো খেলব।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

চোটের কারণে মাঠে নামতে না পারলেও পুরো সময় বেঞ্চ থেকে দলকে উজ্জীবিত করতে দেখা যায় নেইমার জুনিয়রকে। হাইড্রেশন বিরতির সময় সতীর্থদের সঙ্গে কথা বলতে এবং বিশেষ করে ভিনিসিয়ুসকে পরামর্শ দিতে দেখা যায় ব্রাজিলের সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারকে।

সূত্র হতে জানা যায়, ম্যাচ শেষে ড্রেসিংরুমে খেলোয়াড়দের উদ্দেশে ৩৪ বছর বয়সী নেইমার বলেন, একটি ম্যাচ দিয়েই বিশ্বকাপের ভাগ্য নির্ধারিত হয় না। সামনে হাইতির বিপক্ষে ম্যাচে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার আহ্বান জানান ব্রাজিলের সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। তবে ম্যাচ শেষে একটি ভিন্ন দৃশ্যও নজর কাড়ে সমর্থকদের। সাধারণত খেলোয়াড়দের সঙ্গে টিম বাসেই হোটেলে ফেরেন নেইমার। কিন্তু মরক্কো ম্যাচের পর তিনি দলের বাসে ওঠেননি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০৬

দেশের মানুষকে বগুড়ার মানুষের মতো সুখী করতে চাই: তারেক রহমান

মূল ফটকে থাকছে এমএজি ওসমানীর নাম,সাত বীরশ্রেষ্ঠের নামে সংসদ গ্যালারির নামকরণ

রাউজান পশ্চিম কদলপুরে খাস্তগীর বাড়িতে চৌষট্টি মোহান্তের ভোগারাধনা ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ

শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার

রাজধানীতে হোমিওপ্যাথি চিকিৎসক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে

ভূরুঙ্গামারীতে বুথ গার্ড মজনু পঞ্চাশ হাজার টাকা কুড়িয়ে পেয়ে মালিককে ফিরিয়ে প্রশংসিত

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে ঘাটতি নেই, ভোটের দিনই গেজেট: সিইসি

তথ্য-প্রযুক্তি ‘২০৩০ সালেই মানুষকে নিশ্চিহ্ন করে দেবে এআই

নাসিরনগরে নির্বাচনী মাঠে সরগরম,  তিনজনের মনোনয়ন ফরম সংগ্রহ