টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 2 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান অন্তত ছয় মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত: আরাঘচি

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
April 2, 2026 6:10 am

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরান অন্তত ছয় মাস পর্যন্ত যুদ্ধ চালানোর প্রস্তুতি নিয়েছে এবং এ সময় তাদের পাল্টা সামরিক পদক্ষেপ অব্যাহত থাকবে। মঙ্গলবার (৩১ মার্চ) আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এ কথা জানিয়েছেন। সূত্র: তাসনিম নিউজ এজেন্সি।

তিনি জোর দিয়ে বলেন, শত্রুদের নির্ধারিত সময়সীমার তোয়াক্কা না করেই ইরান নিজেকে রক্ষা করতে সংকল্পবদ্ধ। যত দিন প্রয়োজন আমরা যুদ্ধ চালিয়ে যাবো।
আরাঘচি সতর্ক করে বলেন, ইরানের সামরিক বাহিনী দীর্ঘমেয়াদি অভিযান পরিচালনায় সক্ষম।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ইরানের সঙ্গে তাদের আলোচনা চলছে এবং তারা ওয়াশিংটনের শর্ত মেনে নিয়েছে—এ প্রশ্নের জবাবে আরাঘচি বলেন, আন্তর্জাতিক সম্পর্কের পরিভাষায় ‘আলোচনা’র একটি নির্দিষ্ট সংজ্ঞা রয়েছে। আলোচনা বলতে এমন এক পরিস্থিতিকে বোঝায়, যেখানে দুই দেশ চুক্তিতে পৌঁছানোর জন্য একসঙ্গে বসে কথা বলে। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এমন কোনো পরিস্থিতি নেই। সংঘাতে জড়িত দেশগুলো মাঝেমধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বার্তার আদান-প্রদান করে। কিন্তু একে আলোচনা বলা যায় না।

তবে আরাঘচি স্বীকার করেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই ধরনের বার্তা আদান-প্রদান অব্যাহত আছে। ইরান যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিছু বার্তা সরাসরি এবং কিছু আঞ্চলিক বন্ধুদের মাধ্যমে পাচ্ছে। প্রয়োজন অনুযায়ী ইরান সেগুলোর জবাবও দিচ্ছে।

আরাঘচি বলেন, স্টিভ উইটকফ অতীতের মতো তাকে সরাসরি বার্তা পাঠানো অব্যাহত রেখেছেন। কিন্তু তাঁর মতে, এটিকে যুদ্ধ বন্ধের আলোচনা বলা যায় না। এটি যোগাযোগের একটি মাধ্যম, যা শান্তি বা যুদ্ধ—উভয় সময়ে চলতে পারে এবং তা বর্তমানেও চলছে।

প্রসঙ্গত, উইটকফ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জামায়াত থেকে নজরুল ইসলামকে বহিষ্কার

এসএসসি পরীক্ষার নীতিমালা প্রকাশ, মানতে হবে যেসব নিয়ম

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭১৯ মামলা

নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ

রিজার্ভ চুরি: মামলার প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

পুরান ঢাকার এলাকার একটি বাসা থেকে থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দৈনিক কুমিল্লার ডাকের নতুন কার্যালয়ের উদ্বোধন: সত্য ও নৈতিকতার পথে এক নতুন যাত্রা

বাগেরহাট-২ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের

দ্বিতীয় দফার বৈঠক নিয়ে অনিশ্চয়তা,যুক্তরাষ্ট্রের শর্তে আপত্তি ইরানের

রাজধানীতে এসি বিস্ফোরণে একই পরিবারে দগ্ধ ৪