টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 3 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর ফকিরাপুলে ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার এক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 3, 2026 12:03 am

রাজধানীর ফকিরাপুল এলাকায় ঢাকা মেট্টোপলিটন পুলিশ (ডিএমপি)-এর কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের মাদকবিরোধী বিশেষ অভিযানে চিহ্নিত এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তার নাম-আব্দুর রহমান (৪২) । বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭ টায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) আরিফা আখতার প্রীতি।

তিনি জানান, বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর আনুমানিক ১১:৩০ ঘটিকায় রাজধানীর ফকিরাপুল এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশের সিটিটিসি’র একটি দল। এ সময় চিহ্নত মাদক কারবারি আব্দুর রহমানকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সিটিটিসি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের একটি দল জানতে পারে- রাজধানীর ফকিরাপুল এলাকায় একজন মাদক ব্যবসায়ী মাদক বিক্রির জন্য অবস্থান করছে । এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। এ সময় তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও তার দখলে থাকা মাদক বিক্রির সাথে সংশ্লিষ্ট তিন হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আব্দুর রহমান এর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা-রুজু করা হয়েছে। পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ডিএমপির মিডিয়া সেলের এসি আরিফা আখতার প্রীতি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির

উলিপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান-২ লাখ টাকা জরিমানা

পদ্মায় বাসডুবির ঘটনায় মামলা, চালক-সহকারীসহ গ্রেপ্তার ৩

নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রতিপক্ষের গুলিতে ইন্টারনেট ব্যবসায়ী আহত

আশুলিয়ায় জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আইয়ুব আলী সিকদার আটক

জাতিসংঘে খলিলুর রহমানের ৬ দফা কর্মপরিকল্পনা উপস্থাপন

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার-২

নাসিরনগরে ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে টিকটকারদের অশ্লীলতা

স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালো শি জিন পিং

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করবে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী