টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 3 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়ে জাইমাকে নিয়ে ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে সিনেমা হলে প্রধানমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 3, 2026 10:08 pm

ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে রাজধানীর একটি প্রেক্ষাগৃহে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান। সংস্কৃতি ও সুস্থ ধারার সিনেমাকে উৎসাহ দিতেই তার এই উদ্যোগ বলে জানিয়েছে দলীয় সূত্র। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে রাজধানীর ধানমন্ডির সীমান্ত সম্ভার সিনেমা হলে পৌঁছান তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, সুস্থ ধারার চলচ্চিত্র ও সংস্কৃতিকে উৎসাহিত করতেই ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি হলে গিয়ে দেখছেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে নির্মাতা ও অভিনয়শিল্পীরা আরও অনুপ্রাণিত হবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ এবারের ঈদে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিটি প্রযোজনা করেছে বুড়িগঙ্গা টকিজ, সহ-প্রযোজনায় রয়েছে হইচই স্টুডিওস এবং সহযোগিতায় ডোপ প্রোডাকশন্স।

হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত এ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, সাবিলা নূর, শরীফুল রাজ, লাবণ্য চৌধুরী ও শামীমা নাজনীন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

ফুটবল বিশ্বকাপ শেষের পথে গ্রুপপর্ব, কারা গেল নকআউটে, বিদায়ঘণ্টা বাজল কাদের

জুন মাস পর্যন্ত স্থায়ী হতে পারে ইরান যুদ্ধ

ট্রাম্পের মাথার জন্য ১২৩ কোটি টাকা পুরস্কার ঘোষণা

ইরানের তেল রপ্তানি বন্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন মার্কিন ট্রেজারিমন্ত্রী

বীরগঞ্জে রাতের আধারে বসতবাড়িতে হামলা-ভাঙচুর

কৃষকদের জন্য সরাসরি সহায়তা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’-কুমিল্লায় কৃষিমন্ত্রী

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি সই অনুষ্ঠান বাতিল আন্তর্জাতিক ডেস্ক

কুমিল্লায় প্রবাসীর স্ত্রী সন্তানসহ ৩জনকে গলা কেটে হত্যা

তিতাসের কড়িকান্দি ইবতেদায়ী নূরাণীয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার ছাত্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ