টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 19 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের মাথার জন্য ১২৩ কোটি টাকা পুরস্কার ঘোষণা

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
July 19, 2026 11:58 am

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে ইরাকভিত্তিক ইসলামিক রেজিস্ট্যান্স গ্রুপ। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২৩ কোটি ১২ লাখ টাকা।

সম্প্রতি মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘মিডল ইস্ট মনিটর’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে। যে ব্যক্তি তাকে হত্যা করবে, তাকে এ পুরস্কার দেওয়া হবে।

এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, পুরস্কারের অর্থ দলের সদস্য ও সমর্থকদের অনুদানের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। যে ব্যক্তি ট্রাম্পকে হত্যা করবে, তাকে এই পুরস্কার দেওয়া হবে। কোনো ব্যক্তি, গোষ্ঠী, সত্তা বা প্রতিষ্ঠানের নির্দেশে এ কাজটি করা হলেও পুরস্কারটি প্রযোজ্য হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বিজ্ঞানী ও শিশু হত্যার সঙ্গে জড়িতদের বিশ্ববাসী কখনো শান্তিতে থাকতে দেবে না। স্বৈরশাসকদের পতন অনিবার্য বলেও মন্তব্য করা হয়। সংগঠনটি প্রতিশোধ গ্রহণকে ‘বাধ্যতামূলক অঙ্গীকার’ হিসেবে উল্লেখ করে জানায়, শহীদদের রক্ত একদিন অত্যাচারীদের পতন ঘটাবে।

অন্যদিকে ‘গালফ নিউজ’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনে হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির সঙ্গে বৈঠকে ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেন, ২০২০ সালে ইরানের সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকের মিলিশিয়া নেতা আবু মাহদি আল-মুহান্দিস হত্যায় তার ভূমিকা ছিল। এই বক্তব্যের পরই ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স গ্রুপ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে এ ঘোষণা দেয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত
বিদ্যুৎস্পৃষ্ট

কেমিক্যালে বিস্ফোরণ হয়ে তিনজন দগ্ধ

চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা

জনবান্ধব পুলিশিং গড়ে তুলতে কমিউনিটি পুলিশিং জোরদার করতে হবে: ডিএমপি কমিশনার

বিশ্বকাপের সময় ঢাবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

ডিমলায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন

বিএনপি ক্ষমতায় এলে চট্টগ্রাম হবে দেশের বাণিজ্যিক রাজধানী: তারেক রহমান

ডিআরইউতে চলমান এআই প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষকরা এআই না জানলে কর্মক্ষেত্রে ঝুঁকিতে পড়বে গণমাধ্যম কর্মীরা

কুমিল্লা সিটি কর্পোরেশনের সরকারি কাজে বাধা দেওয়ায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড

জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন এনসিপি নেতারা

যাত্রাবাড়ী লেগুনা ও বাসের সংঘর্ষে দুইজন নিহত