রাজধানীর ওয়ারী থানাধীন বঙ্গভবনের সামনের রাস্তা অজ্ঞাতনামা দ্রুতগামী গাড়ির চাপায় অজ্ঞাতনামা (২৫)এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (০৩ এপ্রিল) রাত তিনটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় রাত চারটার দিকে তার মৃত্যু হয়।
নিহতকে হাসপাতালে নিয়ে আসা ওয়ারী থানার উপ-পরিদর্শক(এস আই) মাইনুদ্দিন জানান,দিবাগত রাতে আমরা খবর পেয়ে ওয়ারী থানার বঙ্গভবনের সামনের রাস্তায় তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরো জানান,নিহত যুবকের নাম পরিচয় এখনো জানা যায়নি, বিস্তারিত জানার চেষ্টা চলছে।আমরা জানতে পেরেছি দ্রুতগামী অজ্ঞাত কোন গাড়ি ধাক্কা দিলে গুরুতর আহত হন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘাতক ওই যানবহনটি সনাক্তের চেষ্টা চলছে,আমরা সিআইডি ক্রাইমসিমকে খবর দিয়েছি প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় শনাক্ত করা যাবে বলেও জানান তিনি।


















