টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 25 May 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর পল্লবীতে মাদক প্রতিরোধে এলাকাবাসীর মিছিল ও মানববন্ধন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 25, 2025 1:51 pm
মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ

রাজধানীর পল্লবীতে মাদক প্রতিরোধের বিরুদ্ধে মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। এসময় মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মিরপুর ১১ মিল্লাত ক্যাম্পের সামনে তারা মানববন্ধন ও বিক্ষোভ করেন।

রোববার (২৫ মে) বিকাল ৩ ঘটিকায় রাজধানীর পল্লবীর মিরপুর ১১ মিল্লাত ক্যাম্পের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

উক্ত মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করেন, মিল্লাত ক্যাম্পের চিহ্নিত মাদক ব্যবসায়ী আনোয়ারীর ,তার ছেলে মোহাম্মদ শাহিদ এর নামে একাধিক মাদক মামলা রয়েছে পল্লবী থানায় ।রাজিয়া ও তার ছেলে ফয়সাল হিরোইনে ব্যবসা করে মোহাম্মদপুরে অনেকগুলো বাড়ি কিনেছে বলে অভিযোগে জানা গেছে। আনোয়ারীর ছোট ছেলে মোহাম্মদ ওয়াহিদ যুবলীগের নেতা আড্ডু ঘনিষ্ঠ সহচর ছিল। এখনো আওয়ামী লীগকের বিভিন্ন নেতাদেরকে টাকা পাঠায় । সাকিলা, জুম্মন, সায়মা, সাম্মিসহ একাধিক মাতক ব্যবসায়ী মিলাদ ক্যাম্পে মাদক ব্যবসা করে আসছে । তাদের নামে একাধিক মাদক মামলা রয়েছে।দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসা করে এলাকার তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান স্থানীয়রা। এলাকাবাসীর সাথে একাত্মতা প্রকাশ করেন পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল কাইয়ুম বলেন, আপনারা এলাকাবাসী আমাদের সহযোগিতা করেন,আমি কথা দিচ্ছি পল্লবীতে কোন মাদক ব্যবসায়ী থাকবে না। তিনি মানববন্ধনে উপস্থিত এলাকাবাসীকে বলেন আপনারা প্রত্যেক গলিতে একজন করে পাহারাদার রাখবেন এবং মাদক ব্যবসায়ী দেখামাত্র আমাদের কে ফোন করে জানাবেন।আর আপনাদের কাছে অনুরোধ আপনারা মাদক ব্যবসায়ী পক্ষে পুলিশকে সুপারিশ করবেন না।

উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।এছাড়াও উপস্থিত ছিলেন, ৫ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আবু সাঈদ সরদার, ৯১ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নাঈম, পল্লবী থানা যুবদল নেতা রফিকুল ইসলাম, ৫ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব রিয়াজ,সিনিয়র যুগ্ন আহবায়ক জাকির হোসেন,ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সিজার,৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সৈয়দ হোসেন মিঠু, আজারুল ইসলাম নান্টু,মনির হোসেন বাবু, সেলিম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

তারা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হলেও, জামিনে ছাড়া পেয়ে আবারো মাদক কারবারে যুক্ত হয়। এদের দৌরাত্ম্যে এলাকার উঠতি বয়সী ছেলে মেয়েরা মাদকের সাথে জড়িয়ে পড়ছে আর এতে এলাকায় চুরি ছিনতাই, খুন ও ধর্ষণ বেড়ে যাওয়াসহ সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। তাই আমরা এলাকাবাসী এদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আজকে রাস্তায় নেমেছি। তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

Follow us on Facebook . Read Latest News from Us .

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নেপালে বন্যায় ১১২৭ মৃত্যু, নিখোঁজ প্রায় ৫ হাজার

কেন্দ্রীয় কারাগারে এক কয়েদি অসুস্থ হয়ে ঢামেকে মৃত্যু

কুয়েতের তেল শোধনাগারে ইরানের ভয়াবহ হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

নাসিরনগরে তালের শাঁসের ব্যবসা জমজমাট, সবার পছন্দের তালিকায় এই মৌসুমী ফল

মিরপুর এক নম্বর সাব রেজিস্ট্রি অফিসে দুর্নীতি- ঘুষ বাণিজ্য ও অপকর্মের মাধ্যমে অবৈধভাবে অর্থ উপার্জনে ফজর, সাগর, সবুজ সিন্ডিকেটের সদস্যরা অঢেল সম্পদ গড়েছেন। সেবা গ্রহীতারা তাদের কাছে জিম্মি।

স্থানীয় সরকার নির্বাচনে বরাদ্দ ৬ হাজার কোটি টাকা

লিমন ও বৃষ্টির স্মরণে স্মৃতিসৌধ নির্মাণ করবে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত

ছয় উইকেটের জয় টাইগারদের,সিরিজে সমতায় ফিরলো বাংলাদেশ

শিক্ষার্থীর মৃত্যু

আবাসিক হোটেল থেকে এক আইনজীবীর মরদেহ উদ্ধার