টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 20 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছয় উইকেটের জয় টাইগারদের,সিরিজে সমতায় ফিরলো বাংলাদেশ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 20, 2026 11:36 pm

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে জয় লাভ করেছে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে সিরিজে সমতা আনলো স্বাগতিকরা। সোমবার (২০ এপ্রিল) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কিউই অধিনায়ক টম ল্যাথাম।

ম্যাচের শুরু থেকেই বোলিংয়ে শৃঙ্খলা দেখায় বাংলাদেশ। কিউইদের ২০০ রানের আগেই থামিয়ে দেয় তারা। পেসার নাহিদ রানা ছিলেন সবচেয়ে কার্যকর, একাধিক গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষের ইনিংসের গতি থামিয়ে দেন। পুরো ইনিংসে ধুকতে থাকা নিউজিল্যান্ডকে ১৯৮ রানে অলআউট করে বাংলাদেশ। বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৯৯ রান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ঝড়ো হলেও দ্রুত ২ উইকেট হারায় বাংলাদেশ। সাইফ হাসান ও সৌম্য সরকার আউট হলে কিছুটা শঙ্কা তৈরি হয়। কিন্তু সেখান থেকেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। ৩৩ বলে ফিফটি তুলে নেন তানজিদ তামিম। তাদের ১২০ রানের জুটি কার্যত ম্যাচ শেষ করে দেয়।

তানজিদের আগ্রাসী ব্যাটিং ছিল চোখে পড়ার মতো মাত্র ৫৮ বলে ৭৬ রান করে দলকে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেন তিনি। অন্যদিকে শান্ত খেলেন ধীরস্থির ইনিংস, ৫০ রান করে অপরাজিত থাকেন (রিটায়ার্ড হার্ট)।

শেষ পর্যন্ত ৮৭ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ, যা দলের আত্মবিশ্বাস বাড়াবে নিঃসন্দেহে। বোলিং ও ব্যাটিং- দুই বিভাগেই সমন্বিত পারফরম্যান্সই এনে দিয়েছে এই জয়। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজ এখন সমতায়। ফলে সিরিজ নির্ধারণী ম্যাচে দুই দলই নামবে সমান সম্ভাবনা নিয়ে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নাসিরনগরে ক্ষতিগ্রস্থ কৃষকদের পাশে সাংসদ এম এ হান্নান এমপি

‎ছাত্র-জনতার ওপর গুলি চালানো ছাত্রলীগ নেতা রাজু ফের গ্রেপ্তার

তদন্ত রিপোর্ট আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

ব্রাজিলকে হারিয়ে শিরোপা ধরে রাখবে আর্জেন্টিনাই

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করলেন জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী

নাসিরনগরে এমপি এম এ হান্নান সড়কের ইটের সোলিং রাস্তার উদ্বোধন

ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান

ধামরাইয়ে মিষ্টির দোকানসহ ৬ প্রতিষ্ঠানে ৮৫ হাজার টাকা জরিমানা

ইরানের সামরিক শক্তি এখনো অক্ষুণ্ণ: মার্কিন গোয়েন্দা তথ্য