টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 25 May 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুষ্কৃতকারীদের গুলিতে নিহত গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 25, 2025 9:18 pm
দুর্বৃত্তের গুলিতে নিহত

রাজধানীর মধ্যবাড্ডা এলাকায় সন্ত্রাসীদের গুলিতে বিএনপির এক নেতা নিহত হয়েছেন। নিহত কামরুল আহসান সাধন গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক।

রোববার রাত সোয়া ১০টার দিকে মধ্য বাড্ডার গুদারাঘাটে সাবেক কাইয়ুম কমিশনারের বাসার কাছে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ জানান, নিহত সাধন ডিশ ব্যবসায়ী ছিলেন। ডিশ ব্যবসা ও আধিপত্যকে কেন্দ্র করে সাধনের সঙ্গে স্থানীয় একাধিক বিএনপি নেতাদের দ্বন্দ্ব চলে আসছিল। পুলিশ এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি। তবে হামলাকারীদের ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে নিহতের ভাগনি জামাই ইসমাইল হোসেন জানান, দুজন শ্যুটার এলোপাথাড়ি গুলি ছুড়েছে। গুদারাঘাট ৪নং রোডের সাবেক কমিশনার কাইয়ুমের কার্যালয়ের বিপরীতে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। সেখানে বিএনপি নেতা কাইয়ুমের ভাগিনা কামরুল ও আরও কয়েকজনসহ বসা ছিলেন সাধনের সঙ্গে।তিনি আরও জানান, এর মাঝে হঠাৎ দুজন এসে এলোপাতাড়ি গুলি ছুড়ে। দুজনই মাস্ক পড়া ছিলেন। গুলিতে সাধন ঘটনাস্থলেই পড়ে যান। এরপর ফাঁকা গুলি করতে করতে তারা পালিয়ে যায় সন্ত্রাসীরা।

তার বুকের ডানে-বামে, পিঠে, ও ঘাড়ে গুলি লাগে। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্হানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, কি কারণে হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে তা সঠিকভাবে জানতে পারেনি। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Follow us on Facebook . Read Latest News from Us .

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

অন্তর্বর্তী সরকারের ২১টি অধ্যাদেশ সংসদে পাস, বাতিল ৩টি

‎রাসেলের নেতৃত্বে আমানউল্লাহ আমানের পক্ষে তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রদলের ব্যাপক লিফলেট বিতরণ

কক্সবাজারের রামুতে ট্রাকের চেচিসে লুকানো ১ লাখ ৩৮ হাজার পিস ইয়াবাসহ ১ জনকে আটক করেছে বিজিবি

লালবাগ শহীদ নগর এলাকার দুর্বৃত্তের গুলিতে এক যুবক গুরুতর আহত

ইরানের বিরুদ্ধে অভিযানের ‘পরবর্তী ধাপে’ প্রবেশ করছে ইসরায়েল: আইডিএফ চিফ

রাজধানীর হাজারীবাগে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪৩

রাউজানের হাজারো মেধাবীর অনুপ্রেরণা, কৃতি ছাত্রী বিজয়া ভৌমিক এখন চিকিৎসক

ককটেল বিস্ফোরণে ২ জন নিহত: ঘটনায় জড়িত জেলা যুবলীগ নেতা শরিফ উদ্দিন গ্রেফতার

ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন আরেক মামলায় গ্রেপ্তার

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু