টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 5 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরের কৃতি সন্তান শিক্ষাবিদ ও লেখক  ড. মোহাম্মদ মইনুল হোসেন এর ইন্তেকাল

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
April 5, 2026 5:08 pm

ব্রাহ্মণবাড়িয়া জেলার হাওর বেষ্টিত নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুনিয়াউক গ্রামের কৃতি সন্তান, ঢাকাস্থ নাসিরনগর উপজেলা সমিতির সাবেক সভাপতি,ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক
শিক্ষাবিদ, লেখক ও গবেষক ড. মোহাম্মদ মইনুল হোসেন শনিবার ৪ এপ্রিল রাত ১১ টা ৪০ মিনিটে ঢাকা মিরপুর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের বিদেহী আত্মা মাগফিরাত কামনা করি। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন উপজেলাবাসী।

তাঁর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রফেসর ড.মইনুল ইসলামঃ ১৯৩৮খ্রি. গুনিয়াউক গ্রামে জন্ম গ্রহণ করেন। পিতা মৌলবী জহুরুল ইসলাম।এই প্রথিতযশা শিক্ষাবিদ ও লেখক চট্টগ্রাম

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের  ব্যবস্থাপনা বিভাগে ১৯৬৮খ্রি. কর্মজীবন শুরু  করেন। বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিভাগে বিভাগীয় প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। ১৯৭০ খ্রি. ইংল্যান্ডের ব্রূনেল বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স পাশ করেন। ১৯৭৪ খ্রি. ইংল্যান্ডের লিডস বিশ্ববিদ্যালয়ে হতে চয.উ ডিগ্রী লাভ করেন। ১৯৮৮খ্রি.ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিভাগে যোগদান করেন। ২০০৩ খ্রি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অবসর নেন।

তাঁর মৃত্যুতে শোকাভিভূত নাসিরনগর উপজেলাবাসী।তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, সুশীল সমাজের নেতৃবৃন্দ ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মিরপুরে অস্ত্র ও গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ‘শুটার জাকির’ গ্রেফতার

নিরাপদ সড়ক নিয়ে যেসব প্রশ্ন তুললেন জাইমা রহমান

কুমিল্লায় স্বামীর সহায়তায় স্ত্রীকে ব্রিকফিল্ডে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেফতার ৫

নির্বাচন ঘিরে ডিমলায় সেনা–পুলিশের যৌথ মহড়া

মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

কুমিল্লায় আল্লামা নুরুল হকের জানাজায় লাখো মুসল্লি, চৌদ্দগ্রামে দাফন

সারা দেশে বোমা হামলার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি

মেয়াদোত্তীর্ণ ওমরাহ ও ভিজিট ভিসাধারী বাংলাদেশিদের ১৮ এপ্রিলের মধ্যে সৌদি ছাড়ার নির্দেশ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন : বিজেপি এগিয়ে ১৮০ আসনে, তৃণমূল ১০৪