টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 3 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে অস্ত্র ও গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ‘শুটার জাকির’ গ্রেফতার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 3, 2026 8:12 pm

রাজধানীর মিরপুর এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার ও ৪ রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও শ্যুটার মোঃ জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ। গতকাল বৃহস্পতিবার ডিএমপি এসব তথ্য জানায়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার রাত আনুমানিক ১১:২০ ঘটিকায় মিরপুর এলাকায় গোয়েন্দা পুলিশের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, পিস্তলের ম্যাগজিনে থাকা ২ রাউন্ড গুলি, একটি কালো রঙের বিদেশি রিভলবার, রিভলবারের চেম্বারে থাকা ২ রাউন্ড গুলি এবং একটি খালি ম্যাগজিন উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রাথমিক তদন্তে জানা গেছে, জাকির মূলত একজন পেশাদার সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার। সে দীর্ঘদিন ধরে মিরপুর এলাকায় ভয়ভীতি প্রদর্শন করে নিজের আধিপত্য বিস্তার করে আসছিল। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সে কথিত শীর্ষ সন্ত্রাসী তানভীর ইসলাম জয়ের সহযোগী হিসেবে মিরপুর এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করত। পরবর্তীতে জয় নিহত হওয়ার পর সে অপরাধীচক্রের আরেক সক্রিয় সদস্য তাজকীরের সহযোগী হিসেবে নিজের অপরাধমূলক কার্যক্রম বজায় রাখে।

পুলিশের তথ্যমতে, গত ৭ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯:০০ ঘটিকায় মিরপুরের সেনপাড়া পর্বতা এলাকায় আধিপত্য বিস্তার ও ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম সিজু (৩৮)-কে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। ওই ঘটনার সময় জাকির সুকৌশলে পালিয়ে যেতে সক্ষম হলেও তার সহযোগী শ্যুটার মোঃ কাওছার ভুইয়া ওরফে শান্ত ওরফে এসবি (২৪)-কে অস্ত্র ও গুলিসহ পুলিশ গ্রেফতার করে। উক্ত হামলার ঘটনায় মিরপুর মডেল থানায় হত্যাচেষ্টা ও অস্ত্র আইনে দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আকতার হোসেন জানিয়েছেন, গ্রেফতারকৃত কুখ্যাত সন্ত্রাসী জাকিরের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এপস্টাইন গ্রুপ ইরানকে ‘৯/১১-এর মতো ঘটনায়’ ফাঁসানোর ষড়যন্ত্র করছে: দাবি লারিজানির

লেবানন ও ইয়েমেনে যুদ্ধবিরতির জোর তৎপরতায় পাকিস্তান

অসহায় রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নানিয়ারচর সেনা-জোনের বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান

রাজারহাটে ১২ বছরের শিশু, ৬০ বছরের বৃদ্ধের ধর্ষণের চেষ্টা: গণ ধোলাই দিয়ে থানায় সোর্পদ

কুমিল্লায় ইজিবাইকের ধাক্কায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

নাসিরনগরে আলোচিত হত্যা মামলার ৪ আসামী গ্রেফতার

হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

স্বাস্থ্য উপদেষ্টার সাথে কলেজের প্রিন্সিপালসহ শিক্ষার্থীদের সাক্ষাৎ আজ।

রাজারহাটে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা, থানায় লিখিত অভিযোগ

মিরপুর জাতীয় গৃহায়ণ অফিসের গাড়ি চালক আব্দুল করিম দুর্নীতি ও অপকর্মের মাধ্যমে অঢেল সম্পদের মালিক ! ‘গ্রাহকরা হয়রানির শিকার, (পর্ব১)