টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 5 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে তিন বাসে আগুন

প্রতিবেদক
এ কে পলাশ
April 5, 2026 8:16 pm

কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকায় পাশাপাশি পার্কিং করে রাখা ‘রয়েল সার্ভিস’ পরিবহণের তিনটি এসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রবিবার (৫ এপ্রিল) দুপুরে হঠাৎ করে বাসগুলো দাউ দাউ করে জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে আগুনের খবর পেয়ে প্রথমে ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়ায় পরবর্তীতে কুমিল্লা নগরীর প্রধান কার্যালয় থেকে আরও একটি ইউনিট যোগ দেয়। তিনটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা ও পরিবহণ সংশ্লিষ্টরা জানান, বাস তিনটি দীর্ঘদিন ধরে সেখানে পরিত্যক্ত অবস্থায় রাখা ছিল। সচল না থাকায় বাসগুলো যাত্রী পরিবহণ করত না। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসের ভেতর থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায় এবং মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, পরিত্যক্ত বাসগুলোতে নিয়মিত মাদকসেবীদের আড্ডা বসত। ধারণা করা হচ্ছে, মাদক সেবনের সময় ব্যবহৃত গ্যাস লাইটার বা দিয়াশলাইয়ের আগুন থেকে এই সূত্রপাত হতে পারে। অন্যদিকে, কয়েকজন বাস হেলপার দাবি করেছেন, তিনটি বাসে একসঙ্গে আগুন লাগা স্বাভাবিক ঘটনা নয়। তারা বিষয়টিকে পরিকল্পিত নাশকতা বলে সন্দেহ করছেন।

কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোহাম্মদ ইদ্রিস মিয়া জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসে আগুনের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিক উদ্ধার করলো পাকিস্তানের নৌবাহিনী

অনলাইন জুয়ার ওয়েবসাইটে মোবাইল ব্যাংকিংয়ে প্রতিদিন লেনদেন হাজার কোটি

কুড়িগ্রামে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে,‘ডিভাইস,সহ গ্রেফতার ৬ জন

জাতীয় প্রেসক্লাব কর্মচারী ইউনিয়ন কমিটিতে নাসিরনগরে গর্বিত সন্তান

নাসিরনগরে নির্বাচনী প্রচারণার শেষ পর্যায়ে স্বতন্ত্র প্রার্থী ঘোড়া মার্কার বিশাল জনসভা

সিলেট সাদাপাথরে গোসলে নেমে প্রাণ গেল চিকিৎসকের

জনতাবাগ এলাকায় ৫তলা ভবনে লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

রাষ্ট্রপতি হওয়ায় মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

শিল্পকারখানা নির্মাণে দু-এক মাসের মধ্যেই চীনা প্রতিনিধি আসবে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় কারাগারে এক হাজতি অসুস্থ হয়ে ঢামেকে চিকিৎসাধীন মৃত্যু