টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 2 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দ্রীয় কারাগারে এক হাজতি অসুস্থ হয়ে ঢামেকে চিকিৎসাধীন মৃত্যু

প্রতিবেদক
কে.এস.ইসলাম
October 2, 2025 8:49 am

রাজধানীর কদমতলী থানার মদিনাবাগ এলাকার একটি বাসায় গলায় ফাঁস দিয়ে মোছাঃ মারিয়া আক্তার সীমা(১৪)নামে এক শিক্ষার্থীর আত্মহত্যা। সীমা জনতা বাগ হাইস্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী ।

বৃহস্পতিবার(০২ অক্টোবর) সকালের দিকে এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মারিয়া আক্তার সীমার বাবা বেলায়েত হোসেন জানান, আমার মেয়ে স্থানীয় জনতাবাগ হাই স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল।আজ সকালে সবার অগোচরে গলায় ফাঁস দেয়।পরে আমরা দেখতে পেয়ে ঝুলন্ত অবস্থা দেখতে পাই। পরে আমরা পুলিশকে খবর দেই পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠায়।

তিনি আরো জানান, কি কারনে সে গলায় ফাঁস দিয়েছে আত্মহত্যা করেছে সে বিষয়টি আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। আমার তিন মেয়ের মধ্যে সে ছিল সবার ছোট। আমাদের বাড়ি শরীয়তপুর জেলার সদর থানার কাষ্ট সাগর গ্রামে। আমরা বর্তমানে কদমতলী থানার মদিনা বাগ এলাকায় নুরুল হকের বাসায় ভাড়া থাকি।

কদমতলী থানার উপ-পরিদর্শক (এস আই) মোঃ আবু হানিফ জানান,আমরা খবরপেয়ে সকালের দিকে ওই বাসায় গিয়ে ওই সিমার মরদেহ উদ্ধার করি।পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, পরিবারের লোকের মুখে জানতে পারি সিমা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে কি কারণে সে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে সে বিষয়টি প্রাথমিকভাবে জানা যায়নি।ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দালাল চক্রের ৩ সদস্য আটক, এক মাসের কারাদণ্ড

আইনের দৃষ্টিতে সব নাগরিকই সমান: চিফ প্রসিকিউটর

এটি বিরল নয়, দেশে বিভিন্ন খামারেই পালন হচ্ছে অ্যালবিনো মহিষ

রাষ্ট্রায়ত্ত ৬ বাণিজ্যিক ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী

আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিকসহ হাসান মাহমুদের ৫ উইকেট

রাজধানীর হাজারীবাগে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৪

যমুনার তীরে দুটি নতুন নদীবন্দর ঘোষণা, গেজেট প্রকাশ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশেষ আলোচনা রাসুলপ্রেম, আত্মশুদ্ধি ও মানবিক সমাজ গঠনের আহ্বান

ঢাকা উদ্যানে ফুলের টবে পানি দিতে গিয়ে ছাদ থেকে পড়ে প্রাণ গেল নিরাপত্তাকর্মীর

মোহাম্মদপুরে নিজের বাড়ি থেকে মরদেহ উদ্ধার