টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 5 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে ছুটি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত প্রাণিসম্পদ কর্মকর্তা

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
April 5, 2026 8:23 pm

ব্রাহ্মণবাড়িয়া জেলার হাওর বেষ্টিত  নাসিরনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সামিউল বাছির ছুটি ছাড়াই অফিসে অনুপস্থিত। এতে ভোগান্তিতে পড়েছে সেবাপ্রত্যাশীরা। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, প্রায়ই অফিসে অনুপস্থিত থাকেন নাসিরনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সামিউল বাছির।

রবিবার (৫ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে গেলে প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সামিউল বাছিরের কক্ষটি তালাবদ্ধ দেখা যায়।তার মনগড়া অফিসে কাজ করার ফলে চরমভাবে ব্যাহত হচ্ছে পশু চিকিৎসা সেবা । এসময় তার কার্যালয়ের ড্রেসার মোজাম্মেল হক ভুঁইয়া বলেন, আমারে জিগায়েন না স্যার অফিসে আসেনি, আমি অসুস্থ মানুষ। আপনি জিগায়ে নেন।
সরেজমিনে অফিসে গিয়ে আরো দেখা যায়, একজন ড্রেসার, একজন ইন্টার্নির ছাত্র, ২ জন প্রকল্পের লোক অফিসে বসা। অফিসের নিচে অনেক সেবা প্রত্যাশী অবস্থান করছে, কোন ডাক্তার, উপ-সহকারী না থাকায় ইন্টার্নি করতে আসা আদিত্য মল্লিক যাদু নামে এক ছাত্র পশুর চিকিৎসা দিচ্ছে।
আসাদ নামের এক সেবা প্রত্যাশী বলেন, আমি গরুর চিকিৎসার জন্য ডাক্তারের অপেক্ষায় আছি, অফিসের লোক বললো ডাক্তার আসবে তাই বসে আছি।
এ বিষয়ে জানতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সামিউল বাছিরের সাথে মুঠোফোনে যোগাযোগ হলে তিনি বলেন, আমি বাহিরে আছি, ছুটিতে আছি।
ছুটির বিষয় ব্রাহ্মণবাড়িয়া প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, উনি আমার কাছে কোন ছুটি আবেদন করে নি। তবে বিষয়টি নিয়ে আমি উনার সাথে কথা বলবো।
নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাছরিন বলেন, সবাইকে নিয়মিত অফিস করার জন্য ইতিপূর্বেই বলা হয়েছে। তার অফিসে অনুপস্থিতির বিষয়টি আমার জানা নেই। তিনি আমার কাছে কোন ছুটির আবেদন করেনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তিতাসে ৫ আগস্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনের ১ বছর পূর্তি উপলক্ষে বিজয় র‍্যালী উদযাপন

৯৯৯-এ কল করেও মিলল না নিস্তার, পুলিশের ইশারায় রাতভর যুবককে পাশবিক নির্যাতন!

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

প্রধানমন্ত্রী ভিডিও কলে জানালেন অভিনন্দন

সাভারে দৃপ্ত শপথে মানবাধিকার দিবস: অবিচার বিরোধী কণ্ঠস্বর আরও শক্তিশালী

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারতের চার কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আবারও বায়ুদূষণের শীর্ষে ঢাকা

নবগঠিত এসএমসি’র পরিচিতি সভা অনুষ্ঠিত