টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 28 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 28, 2026 9:37 pm

র‌্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার বলেছেন, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার সম্ভাব্য হুমকির কোনো বাস্তব ভিত্তি নেই। তবে যেকোনো ঝুঁকি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর কারওয়ানবাজার র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

র‌্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার বলেন, এরকম কোনো আশঙ্কা বা থ্রেট এই মুহূর্তে দেখছি না। যেটা ছিল- প্রত্যাশা করছি যে অপরাধীরা এই ধরনের সাহস অন্তত করবে না।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিষিদ্ধ ঘোষিত একটি `উগ্রবাদী সংগঠনের’ সদস্যরা জাতীয় সংসদ ভবনসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করতে পারে বলে পুলিশ সদর দপ্তর সম্প্রতি সতর্ক করে। বৃহস্পতিবার বাহিনীর ইউনিট প্রধানদের কাছে পাঠানো এ সংক্রান্ত এক বার্তায় ‘নিরাপত্তা জোরদারের’ নির্দেশনা দেওয়া হয়।

তবে সেই বার্তায় সুনির্দিষ্ট করে উগ্রবাদী সংগঠনটির নাম বলা হয়নি। তবে সম্প্রতি ইসতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদ নামে ওই সংগঠনের এক সদস্যকে গ্রেপ্তারের তথ্য দেওয়া হয়েছে।

নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সমর্থক কর্তৃক গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা সংক্রান্ত’ এ বার্তায় বলা হয়, গ্রেপ্তার ইসতিয়াকের সঙ্গে চাকরিচ্যুত দুই সেনাসদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে।

এক প্রশ্নের জবাবে র‌্যাব-২ এর অধিনায়ক খালিদুল বলেন, যেকোন ঝুঁকি, যেকোন হুমকি গুরুত্ব সহকারে বিবেচনা করে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে থাকি। আমাদের আওতাভুক্ত এলাকায় যে সকল গুরুত্বপূর্ণ স্থাপনা আছে, সরকারি অফিস এবং জনস্বার্থ সংশ্লিষ্ট যে ভবন বা স্থাপনাগুলো আছে সবগুলোর নিরাপত্তা প্রদানে টহল ও গোয়েন্দা দল নিয়োজিত করেছি। আমাদের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও নিয়োজিত রয়েছে।

এ সময় জননিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাবের টহল ও অভিযান কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে বিএনপির মরিচা ইউনিয়ন নির্বাচনী জনসভা

পুলিশে এএসআই নিয়োগে আবেদন শুরু

স্পেনকে বহিষ্কার ও বাকি ন্যাটো দেশগুলোকে শাস্তি দেবে যুক্তরাষ্ট্র

এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ

নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাজধানীর চকবাজার অজ্ঞাত এক ব্যক্তির ছুরিকাঘাতে স্বামী-স্ত্রী আহত

তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচিতে বীরগঞ্জে গাছ লাগালেন এমপি মনজুরুল ইসলাম

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ইতি চিকিৎসাধীন মৃত্যু

রাজারহাটের বাছড়া, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক রহমান মুজাহিদের নতুন একটি সেতু উদ্বোধন

ওআইসি-সহ ৫৭ মুসলিম রাষ্ট্রকে নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়ানোর আহ্বান

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা