রাজধানীর তিতুমীর কলেজে ছাত্রদলের হামলায় মোঃহেলাল উদ্দিন নাঈম(২৬)নামে এক শিক্ষার্থী আহত হয়েছে।
সোমবার(২৬মে)দুপুরেদিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিকেলের দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক সার্জারি বিভাগের ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন।
আহত হেলাল উদ্দিন (নাঈম) জানান, আমি
তিতুমীর কলেজ শাখার বৈষম্য বিরোধীছাত্র আন্দোলনে সিনিয়র যুগ্ম আহ্বায়ক,কেন্দ্রীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেইমারজেন্সি ক্রাইম সেলের সদস্য। হল খোলার দাবিতে আমাদের সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছিল।এই সময় ছাত্রদলের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের মারপিট শুরু করে। পরে আমি এগিয়ে গিয়ে মোবাইলে ভিডিও করছিলাম ভিডিও শুরুর কয়েক সেকেন্ড ভিতরে আমাকে ছাত্রদলের নেতাকর্মীরা বেধড়ক মারপিট করে।পরে আমাকে ভিসির রুমে নিয়েআটকে রেখে আমার স্বীকারোক্তি নিতে চায়। পরে আমার সহযোদ্ধারা সেখান থেকে আমাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক আমাকে ভর্তি দেন।
তিনি আরো জানান,আমি তিতুমীর কলেজে ১৭-১৮ সেশনের ইংরেজি বিভাগের ছাত্র। জমির কলেজ শাখার বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ন আহবায়ক এবং কেন্দ্রীয় কমিটির ইমারজেন্সিও ক্রাইম সেলের সদস্য। আমাকে তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসেন, যুগ্ন- আহ্বায়ক রাকিবুল ইসলাম,আরিফ মোল্লা, রিমু হোসেন,আহ্বায়ক সদস্য আল-আমিন, জহিরুল ইয়ামিন,রানা আহমেদসহ সকলেই আমার উপর হামলা চালায়। আমি সহ আমাদের তিতুমীর কলেজে অনেক শিক্ষার্থী আহত হয়েছে।এজন্যই কি আমরা জুলাই আন্দোলন করেছিলাম বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক জানান,তিতুমীর কলেজ থেকে আহত হয়ে এক শিক্ষার্থীকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে।চিকিৎসক তাকে১০১নাম্বার ওয়ার্ডে ভর্তি দিয়েছেন।



















