টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 17 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসবে ইসরায়েল-লেবানন: ট্রাম্প

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
April 17, 2026 7:16 pm

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদের মধ্যে শান্তি সংলাপ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহ বা তার পরের সপ্তাহে এই বৈঠক হতে পারে বলে তিনি উল্লেখ করেন। শুক্রবার (১৭ এপ্রিল) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, ‘এটা দারুণ একটা ব্যাপার। গত ৪৪ বছরে এই প্রথম ইসরায়েল এবং লেবাননের মধ্যে একটি বৈঠক হতে যাচ্ছে এবং আমার মনে হয়, সেই বৈঠকেই আমরা একটি চুক্তিস্বাক্ষর দেখতে পাবো। আগামী সপ্তাহ বা তার পরের সপ্তাহে হতে যাচ্ছে সেই বৈঠক।’

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির তথ্য জানান। ট্রুথ সোশ্যাল পোস্টে তিনি বলেন, ‘আমি কিছুক্ষণ আগে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহুর সঙ্গে চমৎকার আলোচনা শেষ করেছি। দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষে উভয় নেতা আজ ইএসটি সময় বিকেল ৫টা থেকে আনুষ্ঠানিকভাবে ১০ দিনের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন।’ তবে এই যুদ্ধবিরতি ও শান্তি সংলাপ নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো বিস্তারিতভাবে জানা যায়নি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্যে দিয়ে শুরু হয় ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ্। সেই যুদ্ধ শুরুর দু’দিন পর ২ মার্চ থেকে লেবাননে পৃথকভাবে বিমান অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটির সময়সূচিতে পরিবর্তন

প্রান্তিক খামারিরা জিম্মি গাবতলী পশুর হাটে, চলছে লাখ লাখ টাকার নীরব চাঁদাবাজি!

ইরানি হামলার ২৪ ঘণ্টা পরও কুয়েত বিমানবন্দরে জ্বলছে আগুন,মধ্যপ্রাচ্যজুড়ে উদ্বেগ-উৎকণ্ঠা

একটি মহল দেশটাকে গিলে খাওয়ার চেষ্টা চালাচ্ছে 

বাংলাদেশকে হারাতে মরিয়া অস্ট্রেলিয়া, একাধিক পরিবর্তন আসছে একাদশে

এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী

জুলাই মাসে সড়কে ঝরেছে ৪১৮ প্রাণ, বেশি মৃত্যু বাইক দুর্ঘটনায়

ফিল্ড ফায়ারিংয়ে দুই সেনাসদস্য নিহত: স্বজনদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

অবৈধভাবে মাটি কাটার দায়ে এইচবিএম ইটভাটাকে জরিমানা!

সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজকে লাল কার্ড দেখালো ঢাবি শিক্ষার্থীরা