ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে ইন্টার্ন চিকিৎসক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় সমস্যা সমাধানে হাসপাতালের পরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম, পুলিশে ডিসি ও শিক্ষার্থীদের প্রতিনিধিসহ উভয় পক্ষের আলোচনায় বসেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের সভাকক্ষে।
বুধবার (০৮ এপ্রিল)রাত পৌনে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ব্লকের সভাকক্ষে বৈঠক চলছে।
বিকেলের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি)ও ঢামেক হাসপাতালের জরুরী বিভাগের ইন্টার্ন চিকিৎসকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।এই ঘটনায় হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসা সেবা বন্ধ হয়ে যায়। এবং ঘটনার পরপর উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা যায় এবং দুপক্ষই স্লোগান দিতে থাকে।হাসপাতালে সংঘর্ষের ঘটনায় জরুরী বিভাগের গেট বন্ধ রয়েছে। টিকিট কাউন্টার থেকে রোগের টিকিট দেওয়া হলেও তাদের জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে না এখনো। এই ঘটনায় চরম ভোগান্তিতে পড়েছে হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আছে রোগীরা।



















