টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 9 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ৪ কোটি ৮৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
October 9, 2026 3:07 pm

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কম্বল ও প্রসাধনী জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৮৮ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ৭ অক্টোবর রাত ১১টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন এসএইচএস ফিলিং স্টেশনসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন পাগলা। এ সময় সন্দেহজনক একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য পাওয়া যায়।

অভিযানে ১ হাজার ২৯৭টি ভারতীয় শাড়ি, ২৭৩টি ভারতীয় কম্বল এবং বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনীসহ কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। জব্দ করা পণ্যগুলোর আনুমানিক মূল্য ৪ কোটি ৮৮ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক ও হেলপারের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের কাভার্ড ভ্যানসহ ছেড়ে দেওয়া হয়।

জব্দ করা সব আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি ডিভিশন, সিদ্দিকবাজার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কাছে হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু

পরকীয়া জেলা স্বামী স্ত্রীর নিহত

প্রাইভেট কারের ধাক্কায় এক রিক্সা চালকের মৃত্যু

‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ স্মারকে ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অসহায় ভবেশ-নিরু দম্পতির পাশে নজর টিভি-২৪ সম্পাদক

নারায়ণগঞ্জে জুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

গাছে গাছে আমের মুকুল সুভাস ছড়াচ্ছে ঘ্রাণ

বাবার মৃত্যুর ৫ দিন পরে ছেলে তানভীর না ফেরার দেশে

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ দালালকে কারাদণ্ড ও ৩জনকে অর্থদন্ড দেয়া হয়েছে

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা আটক, ভ্রাম্যমাণ আদালতে আরও দুজনের কারাদণ্ড

বেগম খালেদা জিয়ার রোগ-মুক্তি কামনায় মিরপুরে দোয়া ও মিলাদ মাহফিল, প্রধান অতিথি এস এ সিদ্দিক সাজু