টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 9 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অনিশ্চয়তার মুখে ‘যুদ্ধবিরতি’,ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
April 9, 2026 1:10 am

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ঘোষিত দুই সপ্তাহের ‘যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মাথায় বড় ধরনের সংকটে পড়েছে। লেবাননে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলার প্রতিবাদে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে পুনরায় তেলবাহী ট্যাংকার চলাচল বন্ধ করে দিয়েছে ইরান। বুধবার (৮ এপ্রিল) ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ‘ফারস নিউজ’ এই তথ্য নিশ্চিত করেছে।

এই চরম অস্থিরতার মূলে রয়েছে যুদ্ধবিরতির শর্ত ও এর আওতা নিয়ে অস্পষ্টতা। শান্তি আলোচনার মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দাবি করেছিলেন, ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই চুক্তিতে লেবাননও অন্তর্ভুক্ত। অর্থাৎ হিজবুল্লাহর ওপর হামলা বন্ধ রাখাও ছিল এই চুক্তির অংশ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তবে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) এই দাবি নাকচ করে দিয়ে আজ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে যুদ্ধ শুরুর পর থেকে ‘সবচেয়ে বড়’ সমন্বিত বিমান হামলা চালিয়েছে। তেল আবিবের স্পষ্ট দাবি, এই যুদ্ধবিরতি শুধুমাত্র ইরানের সঙ্গে সরাসরি সংঘাতের ক্ষেত্রে প্রযোজ্য; লেবাননে তাদের অভিযান অব্যাহত থাকবে।

লেবাননে এই ব্যাপক হামলার পরপরই কঠোর অবস্থান নেয় তেহরান। ফারস নিউজ জানায়, সকালে মাত্র দুটি ট্যাংকারকে প্রণালি পার হওয়ার অনুমতি দেওয়া হলেও হামলার খবর আসার সাথে সাথে ইরান বাকি সব ট্যাংকারের চলাচল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেয়।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে জরুরি ফোনালাপে ইসরায়েলের বিরুদ্ধে ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের’ অভিযোগ তুলেছেন। তেহরান থেকে সতর্ক করা হয়েছে, লেবাননে হামলা অবিলম্বে বন্ধ না হলে তারা এই শান্তিচুক্তি থেকে পুরোপুরি বেরিয়ে আসবে এবং পাল্টা সামরিক ব্যবস্থা গ্রহণ করবে।

ডোনাল্ড ট্রাম্পের আলটিমেটামের মুখে ইরান হরমুজ প্রণালি খুলে দিতে রাজি হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম কিছুটা কমতে শুরু করেছিল। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানে প্রণালিটি পুনরায় বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ব অর্থনীতিতে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। বর্তমানে কয়েক শ তেল ও গ্যাসবাহী ট্যাংকার ভারত মহাসাগরে আটকা পড়েছে, যার সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব জ্বালানি বাজারে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

গ্রেফতার আমের আলী, ধরাছোঁয়ার বাইরে সাথী?

রাউজানে শ্রীশ্রী বিষ্ণু মন্দিরের শতবর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী ও মহানামযজ্ঞ

দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর

ইরানের হামলায় বিশ্বের দুই বৃহত্তম অ্যালুমিনিয়াম কারখানা ব্যাপক ক্ষতিগ্রস্ত

পুলিশ হত্যার বিচার প্রসঙ্গে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে

কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক আসামিরা বেপরোয়া, নিরাপত্তাহীনতায় ভুগছেন মানবাধিকার কর্মী শুভ্র

চট্টগ্রামে বাংলাদেশের কৃষির রুপান্তর দূরদৃষ্টি ২০৫০ শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

ইরানের কাছে ক্ষতিপূরণ চাইবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

নিয়োগ পরীক্ষায় ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে ঢাবিতে ডাকসুর বিক্ষোভ