টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 11 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের কাছে ক্ষতিপূরণ চাইবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
August 11, 2026 1:40 pm

ইরানের সঙ্গে ভবিষ্যৎ যেকোনো আলোচনায় ক্ষতিপূরণের বিষয়টি অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় সৃষ্ট ক্ষয়ক্ষতির জন্য ওয়াশিংটনের কাছে ক্ষতিপূরণ দাবি করার পর ট্রাম্পও পাল্টা এ দাবি উত্থাপন করেন।

সোমবার (১০ আগস্ট) ট্রাম্প তার প্রতিনিধিদের নির্দেশ দেন, ইরানের সঙ্গে পরবর্তী আলোচনায় ক্ষতিপূরণের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরতে হবে। তিনি দাবি করেন, এর আগে ইরান আলোচনার টেবিলে ক্ষতিপূরণের বিষয়টি আনেনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ট্রাম্প বলেন, ইরানের হামলায় নিহত বা গুরুতর আহত ব্যক্তিদের পরিবারের জন্য ক্ষতিপূরণ আদায় করা উচিত। পাশাপাশি ইরানে বিভিন্ন বিক্ষোভে নিহতদের পরিবারের বিষয়টিও তিনি উল্লেখ করেন। এছাড়া লেবানন, সিরিয়া, ইয়েমেন ও গাজায় ইরানের কর্মকাণ্ডের কারণে যুক্তরাষ্ট্রের স্বার্থে যে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটেছে বলে ওয়াশিংটন মনে করে, সেসব ক্ষেত্রেও ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি।

অন্যদিকে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের শর্ত পূরণ না করা পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়া হবে না। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই যুক্তরাষ্ট্রকে ‘অবৈধ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড’ বন্ধ করার পাশাপাশি ইরানের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

ইরানের দাবি অনুযায়ী, হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে খুলে দিতে হলে যুক্তরাষ্ট্রকে ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে সাম্প্রতিক সংঘাতে সৃষ্ট ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ এবং বিদেশে আটকে থাকা ইরানি সম্পদও মুক্ত করতে হবে।

এদিকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে ওমানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তেহরান। সাময়িকভাবে একটি নির্দিষ্ট নৌপথ বা করিডোর চালুর বিষয়েও আলোচনা হচ্ছে। তবে ইরান স্পষ্ট করেছে, হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার অগ্রগতির ওপর নির্ভর করবে।

সূত্র: শাফাক নিউজ এজেন্সি

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আমি নির্বাচন করব সুন্দরভাবে, ‘সবাইকে তথ্য দিয়ে সহায়তা করব,‘নবাগত,জেলা প্রশাসক!

মাদক উদ্ধারে ব্রাহ্মণপাড়া পুলিশের বাজিমাত, পুরস্কৃত ৭ কর্মকর্তা

ইরানের জন্য ৬ স্থলপথ খুলে পাকিস্তানের কৌশলগত বার্তা

মুক্তিযুদ্ধের ইতিহাসের সাক্ষী কিংবদন্তি আলোকচিত্রী রঘু রাই মারা গেছেন

শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে লটারি সিস্টেম যুক্তিসঙ্গত মনে হয়নি: সংসদে শিক্ষামন্ত্রী

কলমের জোর গুলির চেয়েও বেশি শক্তিশালী: শেখ সাদী খান

কুমিল্লায় ২০০ পিছ ইয়াবাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগরে বিএনপি প্রার্থী এম এ হান্নানের নির্বাচনি জনসভা

রাজবাড়ীতে গণভোটের প্রচারণা ও ভোটার উদ্বুদ্ধকরণ র‌্যালী উদ্বোধন করলেন উপদেষ্টা রিজওয়ানা হাসান

সামাজিক সংগঠন প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের সাধারন সভা