টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 9 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পল্টনে একটি ভবনে স্ত্রীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

প্রতিবেদক
কে এস ইসলাম
April 9, 2026 6:21 pm

রাজধানীর পল্টন থানার পুরানা পল্টন লেন নুরুল টাওয়ারের একটি রুমে মোঃ জুবায়ের আহমেদ (২২) এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত পেশায় বাবর্চি কাজ করতেন।

বৃহস্পতিবার(৯ এপ্রিল)দুপুরে দিকে মরদেহ ময়নাতন্ত্রের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পল্টন থানার উপ-পরিদর্শক(এস আই) মোঃ জাহিদ হাসান নিরব জানান, আমরা ৯৯৯ খবর পেয়ে পুরানা পল্টনের নুরুল টাওয়ারে ছাদে একটি রুম থেকে ঝুলন্ত অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতনদের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান,আমরা তার সহকর্মীর কাছে থেকে জানতে পেরেছি এক বছর আগে ইশা খাতুন নামের এক মেয়েকে বিয়ে করে। গতকাল রুমে রান্না করার সময় তার স্ত্রীর সঙ্গে মোবাইলে ভিডিও কলে কথা বলার সময় তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ভিডিও কলে রেখে সিলিং ফ্যানের সঙ্গে লুঙ্গি দিয়ে গলায় ফাঁস দেয়। পরে আমরা খবর পেয়ে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। নিহত যুবকের গ্রামের বাড়ি বি-বাড়িয়া জেলার বিজয়নগর থানার দারিয়াপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে। বর্তমানে,পল্টনের নুরুল টাওয়ারের ৩৪ নং বাসায় থাকতেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কদমতলী রায়েরবাগে দূর্বৃত্তের চুরিকাঘাতে এক শিক্ষার্থী আহত

কুমিল্লায় ২৪ ঘণ্টায় ৪৯ অভিযানে গ্রেপ্তার ৫৬, ইয়াবা-বিয়ার উদ্ধার

পাঁচ জেলার ডিসি প্রত্যাহার

সাবেক সাংসদ আনোয়ার-উল আজিমের প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

নাসিরনগরে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন, এম এ হান্নান এমপি

বঙ্গভবনে প্রথম কর্মদিবসে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার

নেপাল সেনাবাহিনীর ‘জেনারেল হলেন’ ভারতীয় সেনাপ্রধান

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ দালালকে কারাদণ্ড এবং ৩জনকে অর্থদন্ড দেয়া হয়েছে

বিদ্যুৎস্পৃষ্ট

বিদ্যুৎস্পৃষ্টে প্রাইভেট কার চালকের মৃত্যু

আরএসএফ’র প্রতিবেদন,দেশে ঈদযাত্রার ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১