টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 19 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল এক চাকুরীজীবীর

প্রতিবেদক
কে.এস.ইসলাম
October 19, 2025 3:27 pm

রাজধানীর তেজগাঁওয়ে কারওয়ান বাজার মাছ বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় মোঃ রাশেদুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তির চিকিৎসাধীন ঢামেকে মৃত্যু। নিহত একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি করতো।

রবিবার(১৯ অক্টোবর)সকাল আটটার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর একটার দিকে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই)দিলীপ চন্দ্র সরকার জানান, আমরা খবর পেয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে থেকে তার মরদেহ উদ্ধার করি।পরে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

তিনি আরো জানান, আমরা স্বজনের কাছে জানতে পেরেছি নিহত রাশেদুল গুলশানের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন সকালে অফিসে যাওয়ার পথে কাওরান বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। পরে পথচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রাশেদুলের গ্রামের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর এলাকার সেলিম রেজার সন্তান।নিহত চার বছর ও ছয় বছরের দুটি মেয়ে সন্তান রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইমরান-সেনাবাহিনীর সমঝোতার ইঙ্গিত, কোন পথে পাকিস্তানে রাজনীতি

কুমিল্লায় ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক-শিক্ষার্থী গ্রেপ্তার

একাধিক মামলার আসামি সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা গ্রেপ্তার

টিএসসিতে দুই নারীকে হেনস্তায় ঢাবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

বাসার ছাদে খেলা করার সময় বাসার পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে স্পৃর্শে হয়ে এক শিশুর মৃত্যু

ধর্মীয় সম্প্রীতি ও ভালোবাসার আহ্বান লায়ন খোরশেদ আলমের

বাংলাদেশে আল কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী

নিরাপত্তাহীনতায় দিশেহারা সাংবাদিকপেশা, উত্তরণের উপায় কি?

শিশু ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার

নাসিরনগর চাপড়তলায় ২১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন প্রশাসন