টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 10 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জেনেভা ক্যাম্পে র‍্যাবের অভিযানে অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৩

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 10, 2026 9:21 am

রাজধানীর মোহাম্মদপুর এলাকার জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে র‍্যাব-২ এর অধিনায়ক খালিদুল হক হাওলাদার-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

র‍্যাব জানায়, কয়েকটি দলে বিভক্ত হয়ে জেনেভা ক্যাম্পে ব্লক রেইড পরিচালনা করা হয়। তবে অভিযানের খবর পেয়ে অনেক মাদক কারবারি আগেই পালিয়ে যায়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অভিযান চলাকালে বিভিন্ন স্পট থেকে একটি দেশীয় শুটার গান, ৭টি সামুরাইসহ গাঁজা, ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়।

র‍্যাব-২ এর অধিনায়ক জানান, এসব অস্ত্র মূলত মাদক ব্যবসায়ীদের আধিপত্য বিস্তার ও দ্বন্দ্বে ব্যবহৃত হয়ে আসছিল। তিনি বলেন, জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসায়ী, অপরাধী চক্র ও কিশোর গ্যাং নির্মূলে র‍্যাব নিয়মিত অভিযান চালাচ্ছে।

গ্রেফতার তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‍্যাব।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার

নতুন আবেদন নেই, সরকারি গেজেটে জুলাই শহীদের সংখ্যা ৮৪৩

ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রাক চালকের মৃত্যু

ফের গাজীপুরে ভূমিকম্প ৩.৩মাত্রায় 

জনবান্ধব পুলিশিং গড়ে তুলতে কমিউনিটি পুলিশিং জোরদার করতে হবে: ডিএমপি কমিশনার

নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপুজা অনুষ্ঠিত হবে: ডিএমপি কমিশনার

ইরানি নেতাদের ‘টার্গেট করে নির্মূল’ অভিযান চালিয়ে যাব: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

নাসিরনগরে ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে টিকটকারদের অশ্লীলতা

ঐতিহাসিক কান্তজীউ মন্দিরে হরি সভা পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া ও এমপি মনজুরুল ইসলাম