টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 21 May 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রাক চালকের মৃত্যু

প্রতিবেদক
কে.এস.ইসলাম
May 21, 2025 6:55 am

ভৈরব ওভার ব্রিজের নিচে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোহাম্মদ সজিব (২২) নামে এক যুবক ঢামেক হাসপাতালে নিহত হয়েছে।সে পেশায় ট্রাক চালক ছিল।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এই ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষ অবস্থায তাকে উদ্ধার করে স্হানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে বুধবার সকাল সাড়ে নয়টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত সজিব পটুয়াখালীর বাউফল উপজেলার বট কাজল গ্রামের মো.শাহাবুদ্দিনের ছেলে ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহতের বাবা শাহাবুদ্দিন জানান, গতরাতে আমার ছেলে ভৈরব এলাকা দিয়ে ট্রাক চালিয়ে যাচ্ছিল।পথে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে অজ্ঞাতনামা কয়েকজন ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।পরে স্থানীয় কয়েকজন ট্রাক ড্রাইভার তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সকালের দিকে আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানান আমার ছেলে আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ত্রিমূখী চক্রের থাবায় চট্টগ্রাম বন্দর!

উত্তরা কামারপাড়া গ্যাস লিকেজ সিলিন্ডার বিস্ফোরণে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

শীতের পর ঢাকায় মৌসুমের প্রথম বৃষ্টি

দেশীয় খাতে বরাদ্দ কমিয়ে সামরিক ব্যয়ে রেকর্ড বাজেট প্রস্তাব দিলো ট্রাম্প

চলাচলের রাস্তা বন্ধ করে ঘর উত্তোলনের অভিযোগ

সাইবার ক্রাইম, বিকাশ প্রতারণাসহ একাধিক জালিয়াতির ঘটনার প্রধান আসামিসহ গ্রেফতার ৩ জন

বিদেশি বিনিয়োগে প্রথম টার্মিনাল নির্মাণ শুরু, অর্থনীতিতে নতুন মাইলফলক

চাঁদাবাজির মিথ্যা অভিযোগের প্রতিবাদে তক্তারচালা বাজারে মানববন্ধন

ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট