টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 30 May 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে দিনমজুরকে ছুরিকাঘাতে হত্যার প্রধান আসামি লাবন’কে যৌথ অভিযানে গ্রেফতার করেছে, র‌্যাব-৪ ও র‌্যাব-১০

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 30, 2025 9:43 am
হত্যা মামলার আসামী

বাংলাদেশ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকাল থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেপ্তারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিলগ্ন থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেপ্তার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব ইতোমধ্যে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এবং র‌্যাব-১০ এর একটি যৌথ আভিযানিক দল ৩০ মে ২০২৫ তারিখ মধ্যরাতে ঢাকা মহানগরীর কোতয়ালী থানাধীন সদরঘাট এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে ঢাকা জেলার সাভার মডেল থানাধীন বক্তারপুরে চাঞ্চল্যকর ক্লুলেস দিনমজুর দূর্জয় শেখ (৪৮)’কে ছুরিকাঘাতে হত্যাকান্ডের প্রধান আসামি লাবন (৩০)’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মামলার এজাহার ও ঘটনার বিবরণে এবং গ্রেফতারকৃত আসামীর জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে জানা যায়, ভিকটিম দূর্জয় শেখ (৪৮) পেশায় একজন দিনমজুর। গত ২৭/০৫/২০২৫ তারিখ রাতে পূর্ব শত্রুতার জের ধরে ঢাকা জেলার সাভার থানাধীন বক্তারপুর সাকিনস্থ কোর্টবাড়ী রোড সংলগ্ন মোঃ সুরুজ মিয়ার বাড়ীর পিছনের গলিতে আসামী লাবন এবং তার সহযোগীদের সাথে ভিকটিম দূর্জয় শেখ এর কথা কাটা-কাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে আসামী লাবন ও তার সহযোগীরা ছুরিকাঘাত করে দূর্জয় শেখ (৪৮)’কে হত্যা করে।

এ সংক্রান্তে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারিত হলে র‌্যাব-৪ এর আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে চাঞ্চল্যকর ক্লুলেস হত্যাকান্ডের রহস্য উদঘাটন এবং অপরাধীকে আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে র‌্যাব-৪ এবং র‌্যাব-১০ এর একটি যৌথ আভিযানিক দল ঢাকা মহানগরীর কোতয়ালী থানাধীন সদরঘাট এলাকায় অভিযান পরিচালনা করে আসামি লাবন (৩০)’কে গ্রেফতার করতে সমর্থ হয়।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

<a href=”https://www.facebook.com/profile.php?id=61576082040714″> Follow us on Facebook</a> . <a href=”https://todaysomoysangbad.com/news/category/%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7/”>Read Latest News from Us</a> .

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা

প্রধান তথ্য কর্মকর্তা হলেন নাসিরনগরের কৃতিসন্তান সৈয়দ আবদাল আহমদ

সময়মতো হামের টিকা না দিয়ে বিগত দুই সরকার ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী

হাম রোগীর জন্য আলাদা ওয়ার্ড বাধ্যতামূলক: স্বাস্থ্য অধিদপ্তর

জুলাই কোনো বজ্রপাত নয়, এটি দীর্ঘদিনের সংগ্রামের পরিণতি: উপদেষ্টা ডা. জাহেদ

কুমিল্লা দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজা উদ্বার, গ্রেপ্তার-১

কুমিল্লায় একদিনে ৫৭ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার-৫০

কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় চালক-যাত্রীসহ ‘নিহত-২, আহত-২

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার তীরে ব্যতিক্রমী আয়োজনে নূরুল ইসলাম বুলবুলের জনতার ইশতেহার ঘোষণা

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার বার্ষিক সভা ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে অনুদান বিতরণ