টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 12 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁ শহরের হরিজনপল্লী মা’দ’ক প্রতিরোধে জেলা পুলিশের ব্যতিক্রমী কর্মসূচি

প্রতিবেদক
তাসমিরা তাবাসসুম
April 12, 2026 1:22 pm

আজ ১১ই এপ্রিল ২০২৬, জেলা পুলিশের উদ্যোগে নওগাঁ শহরের মা’দ’কের এলাকা বলে পরিচিত হরিজন পল্লী এবং নু’নিয়া পট্টিতে মা’দ’ক প্রতিরোধী এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় নওগাঁ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

অনুষ্ঠানে অনুষ্ঠানে নুনিয়াপট্টির পরিচ্ছন্নতা কর্মী এবং হরিজন সম্প্রদায়ের দুই শতাধিক ব্যক্তি এবং বেশ কিছু তাদের সন্তানরা উপস্থিত ছিল। অনুষ্ঠানের পুলিশ সুপার বলেন যে, আপনারা আপনাদের বাচ্চাদের দিকে তাকিয়ে ভবিষ্যৎ প্রজন্মের দিকে তাকিয়ে নিজেরা ম’দ খাওয়া বন্ধ করুন। আপনাদের বাচ্চারা চায় না আপনারা ম’দ খান বা মা’দ’কের সাথে সংযুক্ত থাকেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সেই সাথে নুনিয়াপট্টিতে সকল প্রকার মা’দ’ক বিক্রি বন্ধ করার জন্য অনুরোধ করেন। নওগাঁ জেলা পুলিশ যে কোন মূল্যে নু’নিয়া পট্টিতে মা’দ’ক বিক্রি বন্ধ করবে। এরপরও যারা মা/দ’কের সাথে যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে জেলা পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। এ সময় নু’নিয়াপট্টির বাচ্চারা হাত উঠিয়ে পুলিশ সুপারের সাথে একাত্মতা ঘোষণা করেন সেই সাথে তাদের পিতা-মাতাদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। হরিজন পল্লির শিশুরা পুলিশ সুপারকে কবিতা আবৃত্তি করে শুনান।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারী পুলিশ সুপার, অফিসার ইনচার্জ নওগাঁ সদর থানা, জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ সহ তিন শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ম্যারাডোনাকে জয় উৎসর্গ করে যা বলছেন মেসি

পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ: নারীসহ দুইজনের সশ্রম কারাদণ্ড

সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে শিশুদের প্রচার অভিযান ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫২ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন এমপি নূরুল ইসলাম বুলবুল

লিবিয়া থেকে ফিরলেন ১৭২ বাংলাদেশি

রাজারহাটে রাজমল্লীরহাট ফাজিল মাদ্রাসায় ফল বিপর্যয়, ১৪ পরীক্ষার্থীর মধ্যে পাস মাত্র ৩

কীটনাশক ও ওষুধ সেবনে মৃত্যু

ছাড়পোকা মাড়া কীটনাশক ও প্যারাসিটাম ঔষধ সেবনে কিশোরীর মৃত্যু

শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীরতে পূর্ব শত্রুতার জের ধরে সিএনজি মালিককে কুপিয়ে হত্যা