টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 9 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রতিবেদক
মোঃ জাহিদুর রহিম মোল্লা
December 9, 2025 1:55 pm

রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিমের ছেলে জেলা আওয়ামী লীগের সদস্য আশিক মাহমুদ ওরফে মিতুল হাকিমসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার (৮ ডিসেম্বর) রাজবাড়ীর পাংশা আমলি আদালতের বিচারক ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মহসীন হাসান এ আদেশ দেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

২০২৪ সালের ১ সেপ্টেম্বর পাংশা পৌরসভার মাগুরাডাঙ্গি গ্রামের নজরুল ইসলামের ছেলে সুমন খন্দকার বাদী হয়ে ৩১ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়,২০১৮ সালের ২৫ ডিসেম্বর মিতুল হাকিমের নেতৃত্বে চাঁদা দাবি করা হয় ১০ লাখ টাকা। দাবি পূরণ না করায় ২৭ ডিসেম্বর আসামিরা বাদীর বসতবাড়িতে প্রবেশ করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং পিস্তল ঠেকিয়ে চাঁদা দাবি করে। প্রাণভয়ে বাদী পক্ষ ৫ লাখ টাকা দিতে বাধ্য হয়। পরবর্তীতে আরও ৫ লাখ টাকা দাবিতে চাপ সৃষ্টি করা হয়।

তদন্তে ২ জন অব্যাহতি, ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট
মামলাটির তদন্ত করেন ফরিদপুর জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক সুনীল কুমার কর্মকার। তদন্ত শেষে কুড়াপাড়া গ্রামের সাকিব ও সুজিৎ চন্দ্র দাসকে অব্যাহতি দিয়ে ২৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়।

চার্জশিটভুক্ত উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন
মিতুল হাকিম, দীপক কুন্ডু, ফারুক সরদার, সফিক, জুয়েল, মোহাম্মদ আক্কাস, সাইফুল, চাঁদ আলী সরদার, আল-আমিন, রবিন, মোমিন মন্ডল, শিপলু, রেজা, মনোয়ার হোসেন জনি, দিলীপ চন্দ্র দাস, সাদ্দাম, আবুল হোসেন, আব্দুর রাজ্জাক রাজা, আরিফ, হাসান, মাসুদ, রুমি হাকিমসহ আরও অনেকে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাড. এ কে এম শহিদুজ্জামান ও অ্যাড. জাহিদ উদ্দিন মোল্যা বলেন
“পিবিআইয়ের তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২৯ জ
ন আসামির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন আদালত। বিচারক তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আমাদের অদ্ভুত দেশ ! অধিকাংশ সরকারি কর্মকর্তা – কর্মচারীরা দুর্নীতিবাজ : স্পিকার

কুয়েতের তেল শোধনাগারে ইরানের ভয়াবহ হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রয়াত নির্মল পালিতের স্মৃতিচারণ ও স্মরণসভা

মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ দালালকে কারাদণ্ড-জরিমানা

নাসির নগরে শীতের দাপট বাড়তেই ফুটপাতে জমে উঠেছে শীতবস্ত্র বিক্রি

শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮ তম আবির্ভাব বর্ষ স্মরণে মহোৎসব

২০২৫ সালে সারাদেশে ২৭ হাজার ৫৯টি অগ্নিকাণ্ড দিনে গড়ে ৭৫টি, আহত ২৬৭, নিহত ৮৫ জন

রাজধানীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল এক চাকুরীজীবীর

রাজধানী থেকে অ্যাডভোকেট আনোয়ার হোসেনের মরাদেহ উদ্ধার

বীরগঞ্জে ইউনিয়ন পরিষদের নারী সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক ওরিয়েন্টেশন