টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 12 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হামে দেশে আরও ১০ শিশুর মৃত্যু

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
April 12, 2026 6:33 pm

হাম ও উপসর্গ নিয়ে ১১ এপ্রিল সকাল ৮টা থেকে ১২ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে চারটি শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ছয়টি শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। রোববার (১২ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধিদফতরের তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত হামে মারা গেছে ২৮ শিশু। আর হামের উপসর্গ নিয়ে ১৫১ শিশুর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এছাড়া গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৬৮ শিশু। আর হাম শনাক্ত হয়েছে ১৫০ জনের।

এখন পর্যন্ত হামে আক্রান্ত মোট শিশুর সংখ্যা ২ হাজার ৬৩৯। আর সন্দেহজনক হাম নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ১০ হাজার ২২৫। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পাওয়া রোগীর সংখ্যা ৭ হাজার ৬৫৬ শিশু।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জকে স্বাস্থ্য নগরী হিসেবে গড়ে তোলার ঘোষণা এমপি মনজুরুল ইসলামের

পল্টনে দুই গাড়ির মাঝখানে চাপা পড়ে এক বাস হেলপারের মৃত্যু

কাঁচামরিচের ঝালে পুড়ছে ক্রেতার মুখ অতিরিক্ত দামে

উত্তরায় মাইলস্টোন স্কুলের ভবনে বিমান বিধ্বস্ত,অভিযোগ নিহত ১৯,জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আহত প্রায় ৬০ জন

সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হলো : রিজভী

মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স প্রধানমন্ত্রীর: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

রাজারহাটে গাছের উন্মুক্ত নিলামে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, ইউএনওর সহযোগিতায় রক্ষা

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

শুভ জন্মদিন

ইউনিফর্ম পরে আওয়ামী লীগের মনোনয়ন অনুষ্ঠানে অংশ নেওয়া অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর