টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 25 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মা-কে দেখতে এভারকেয়ারের পথে তারেক রহমান

প্রতিবেদক
টুডে-সময় সংবাদ ডেক্স
December 25, 2025 11:40 am

মাকে দেখতে এভারকেয়ারের পথে তারেক রহমান
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ মাকে দেখতে এভারকেয়ারের পথে তারেক রহমান দেশে ফিরেই গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠান শেষে তিনি রওনা করেছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালের পথে। সেখানে তার মা; বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাধীন। মাকে দেখতে হাসপাতালের পথে তিনি।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে গণসংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ ত্যাগ করেন তারেক রহমান। এরপর তিনি এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এদিকে,
তারেক রহমান হাসপাতালে যাবেন এমন খবরে এভারকেয়ারের সামনে দলটির নেতাকর্মীরা ভিড় করছেন। অনেকে ৩০০ ফিটের গণসংবর্ধনা মঞ্চের কাছাকাছি যেতে না পেরে তারা হাসপাতালের সামনে অবস্থান নিয়েছেন। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরা তারেক রহমানকে একনজর দেখতে ভিড় করছেন তারা।

হাসপাতালের সামনে আসা নেতাকর্মীদের অনেকে দলের পতাকার রঙের সঙ্গে মিলিয়ে জার্সি পরেছেন। তাদের মাথায় দলীয় লোগো সংবলিত ক্যাপ, কপালে ব্যান্ড। অনেকের হাতে দলের পতাকা, প্ল্যাকার্ড। কেউ কেউ দলের লোগো সংবলিত ব্যাজ পরে এসেছেন।

অন্যদিকে বিএনপির নেতাকর্মীদের ভিড়ের কারণে এভারকেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে।

এর আগে,
সকালে তারেক রহমান, তার স্ত্রী জোবায়দা রহমান ও কন্যা জাইমা রহমানকে বহনকারী উড়োজাহাজ বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করে। সকাল ৯টা ৫৭ মিনিটে বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে যাত্রাবিরতির পর তারেক রহমানকে বহনকারী বিমান বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাটি স্পর্শ করে।

বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান দলের জ্যেষ্ঠ নেতারা। এসময় তিনি দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন এবং উপস্থিত সবার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। দুপুর সাড়ে ১২টার দিকে বিমানবন্দর থেকে বের হন তিনি। এরপর বিমানবন্দরের সামনে জুতা খুলে খালি পায়ে মাটি স্পর্শ করেন তারেক রহমান।

দুপুর ১২টা ৩৫ মিনিটে তারেক রহমান বিমানবন্দরের সামনে থেকে লাল-সবুজ বাসে ওঠেন। বিকেল ৩টা ৫০ মিনিটে তিনি ৩০০ ফিটের গণসংবর্ধনা মঞ্চের কাছে পৌঁছান। সেই হিসাবে বিমানবন্দর থেকে মঞ্চে পৌঁছাতে সোয়া ৩ ঘণ্টা সময় লেগেছে তার।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাউজান পশ্চিম কদলপুরে খাস্তগীর বাড়িতে চৌষট্টি মোহান্তের ভোগারাধনা ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ

ঢাকা মেডিকেলে আহত দুই পুলিশ সদস্যকে দেখতে এলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন বাড়ির চাবি দিলেন প্রধানমন্ত্রী

স্থানীয় নির্বাচনে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার স্থানান্তরের সুযোগ

নওগাঁ পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানে আট’ক ৩

অগ্নিদুর্গতদের পাশে দাঁড়াল ” বাগীশিক”। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা প্রদান

রাজধানীতে দ্রুতগামী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নারীর মৃত্যু

হরমুজে জাহাজ চলাচলে ইরানের কঠোর হুঁশিয়ারি, না মানলে ভয়াবহ পরিণতি

ইথিওপিয়ার রাষ্ট্রপতির সাথে বৈঠক, ঢাকায় দূতাবাস খোলার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

কুমিল্লা দাউদকান্দিতে সম্রাট মামুন হত্যা মামলার আসামি ‘কসাই শামীম’ গ্রেফতার