টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 14 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিতীয় টেস্টের স্কোয়াডে পরিবর্তন আনলো বাংলাদেশ

প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
May 14, 2026 8:52 pm

পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের স্কোয়াডে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোটের কারণে ছিটকে গেছেন ওপেনার সাদমান ইসলাম। তার বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন আরেক ওপেনার জাকির হাসান। বৃহস্পতিবার (১৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাকিরের দলে অন্তর্ভুক্তির খবর নিশ্চিত করেছে বিসিবি।

প্রথম টেস্ট চলাকালীন সময়ে ক্যাচ নিতে গিয়ে বুকে ব্যথা পেয়েছিলেন সাদমান। চোট ভালো না হওয়ায় দ্বিতীয় টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়েছেন এই ওপেনার।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিসিবির বিজ্ঞপ্তিতে জাতীয় দলের ফিজিও বায়োজিদুল ইসলাম বলেছেন, ‘মিরপুর টেস্টে খেলার সময় একটি ক্যাচ নিতে গিয়ে বুকে চোট পেয়েছেন সাদমান। তার বুকে এখনো ব্যাথা থাকায় দ্বিতীয় টেস্টে খেলতে পারছে না।’

এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাদমানের বদলি হিসেবে দলে ডাক পাওয়া জাকির। বৃহস্পতিবার (১৪ মে) দলের সঙ্গে অনুশীলনও করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

দ্বিতীয় টেস্টের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান এবং অমিত হাসান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গর্তে থমকে গতি বাড়ছে যানজট-দুর্ঘটনার ঝুঁকি

কুমিল্লা জেলা স্কুলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

চার মন্ত্রীর পরিবর্তন চাইলেন নাসীরুদ্দীন

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ২৪

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কুইজ প্রতিযোগিতা

আবু সাঈদ হত্যা মামলায় দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড

মিরপুর প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা: সভাপতি আমিরুজ্জামান, সম্পাদক জহিরুল

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া : বাণিজ্যমন্ত্রী

কুমিল্লা রেলস্টেশনে টাস্কফোর্স অভিযানে প্রায় ৩ কোটি টাকার ভারতীয় চোরাচালানী মালামাল উদ্বার

১৪ রুটে চলবে মহিলা বাস সার্ভিস