টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 15 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বৈশাখী শোভাযাত্রা উপভোগ করলেন রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 15, 2026 6:24 am

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্ষবরণ অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ বৈশাখী শোভাযাত্রা উপভোগ করেছেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা। এদের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও নরওয়ের রাষ্ট্রদূত সস্ত্রীক উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে ঢাবি এলাকা ঘুরে দেখা যায়, রাজু ভাস্কর্য ও টিএসসি প্রাঙ্গণের সামনে দাড়িয়ে শোভাযাত্রা উপভোগ করছেন বিদেশি কূটনীতিকরা। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলব্রানসেন সস্ত্রীক শোভাযাত্রা দেখতে আসেন। এছাড়া ভারত, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক মিশনের কূটনীতিকরাও শোভাযাত্রা উপভোগ করেন। তারা মোবাইল ফোনে ছবি তোলা ও সেলফি নেওয়ার মাধ্যমে উৎসবের মুহূর্ত ধারণ করেন। উপস্থিত কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ঢাবির শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া মোনামি জানান, বিভিন্ন দেশের কূটনীতিকরা সস্ত্রীক শোভাযাত্রা দেখতে এসেছেন এবং পুরো আয়োজন উপভোগ করেছেন।

এদিন সকাল ৯টার পর “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান” প্রতিপাদ্য নিয়ে চারুকলা অনুষদের সামনে থেকে বৈশাখী শোভাযাত্রা শুরু হয়। উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে শোভাযাত্রাটি চারুকলা গেট থেকে শুরু হয়ে শাহবাগ, রাজু ভাস্কর্য, টিএসসি ও দোয়েল চত্বর ঘুরে আবার চারুকলায় গিয়ে শেষ হয়।

বৈশাখের প্রথম প্রভাতে রমনা বটমূলে ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে বর্ষবরণ উৎসবের সূচনা হয়

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী

তিতাসে আলোচিত নজরুল হত্যার ৯৯ দিন পর মাথার খুলি উদ্ধার

অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা

ঢাকায় টানা বৃষ্টি, আভাস কালবৈশাখীর : যা জানাল আবহাওয়া অফিস

ইরানের অস্ত্র কর্মসূচির প্রমাণ মেলেনি: পারমাণবিক শক্তি সংস্থা

পিজি হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

দক্ষিণ কেরাণীগঞ্জে ব্যবসায়ী অপহরণ ও নির্মম নির্যাতন, ৫০ লাখ টাকা চাঁদা দাবি

৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন

কুমিল্লা ইপিজেডে বেতন–ভাতার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও মানববন্ধন

রোহিঙ্গাদের জন্য নতুন জমি বরাদ্দে জাতিসংঘের প্রস্তাবে বাংলাদেশের ‘না’