টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 15 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 15, 2026 7:43 am

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেলের ব্যবহার কমাতে সরকারি বিভিন্ন সভা, কর্মশালা ও প্রশিক্ষণে বড় ধরনের পরিবর্তনের নির্দেশনা দেওয়া হয়েছে। এখন থেকে মন্ত্রণালয় ও বিভাগের বিভিন্ন কার্যক্রমে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সশরীরে উপস্থিত না হয়ে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হতে বলা হয়েছে।

যানবাহনের জ্বালানি সাশ্রয় করতেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্প্রতি এই নির্দেশনা সংবলিত একটি চিঠি সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সব সিনিয়র সচিব, সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) কাছে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় তেলের অপচয় কমানোর পাশাপাশি সরকারি কাজ নিরবচ্ছিন্ন রাখা জরুরি।

এই লক্ষ্য অর্জনে বিভাগীয় পর্যায়ের অনুষ্ঠানে জেলা পর্যায় থেকে এবং জেলা পর্যায়ের অনুষ্ঠানে উপজেলা পর্যায় থেকে কর্মকর্তাদের সশরীরে যাতায়াতের পরিবর্তে ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, একান্ত প্রয়োজন ছাড়া সশরীরে কোনো সভার আয়োজন করা যাবে না। বিশেষ করে যানবাহনের জ্বালানি সাশ্রয় করাকে এখানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালন করার জন্য চিঠিতে অনুরোধ জানানো হয়েছে।

সরকারের এই উদ্যোগের ফলে প্রশাসনিক কাজে গতি বজায় রাখার পাশাপাশি সরকারি যানবাহনের জ্বালানি খরচ উল্লেখযোগ্য হারে কমবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরায় ঝগড়া মেটাতে গিয়ে ছুরিকাঘাতে তরুণ নিহত

শিশুদের জন্য আনন্দ ও বিনোদনের নতুন ঠিকানা চট্টগ্রাম ‘হ্যাপি ল্যান্ড’

বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ইরানি নেতাদের ‘টার্গেট করে নির্মূল’ অভিযান চালিয়ে যাব: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

রাজারহাটে সাজ্জাদ স্মৃতি স্মরণে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় মন্দিরে পুরোহিতকে কুপিয়ে জখম

যশোরে ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ী অপহৃত কোটি টাকা মুক্তিপণ দাবি

আয়াতুল্লাহ আলি খামেনি নিহত, নিশ্চিত করল ইরানি গণমাধ্যম

৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন কনস্টেবল আটক

সেতুর অভাবে ১৫–২০ হাজার মানুষের দুর্ভোগ তিতাসের দড়িকান্দি ব্রিজের অসমাপ্ত কাজ দ্রুত শেষের দাবিতে এমপি বরাবর লিখিত আবেদন