টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 3 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ী অপহৃত কোটি টাকা মুক্তিপণ দাবি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 3, 2026 10:21 pm

যশোরে জাহাঙ্গীর আলম (৪৮) নামে এক ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ীকে অপহরণ করে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনায় পরিবার উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। মঙ্গলবার (৩ মার্চ) অপহৃতের স্ত্রী রেশমা খাতুন যশোর কোতয়ালী মডেল থানা-তে সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর আগে সোমবার রাতে তাকে অপহরণ করা হয়।
অপহৃত জাহাঙ্গীর আলম শহরতলীর খোলাডাঙ্গা কদমতলা এলাকায় স্ত্রী ও তিন সন্তান নিয়ে বসবাস করেন। তিনি দীর্ঘদিন ধরে শহরের শংকরপুর ভেটেরিনারি হাসপাতালের সামনে ‘আর আর মেডিকেল’ নামে পশু ওষুধের দোকান পরিচালনা করে আসছিলেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (২ মার্চ) রাতে দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন জাহাঙ্গীর। পথে চাঁচড়া রায়পাড়া পীরবাড়ি মোড়ে পৌঁছালে একটি প্রাইভেটকারে থাকা কয়েকজন তার গতিরোধ করে জোরপূর্বক তুলে নিয়ে যায়। রাত ১০টার দিকে জাহাঙ্গীরের ব্যবহৃত মোবাইল নম্বর থেকে তার স্ত্রীর ফোনে কল করে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে তাকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

রেশমা খাতুন অভিযোগ করেন, তাদের দোকানের পাশের ‘আমেনা ফার্মেসি’ নিয়ে মার্কেট মালিক ইউসুফ সাহেব ও দোকান মালিক শাহ আলমের মধ্যে ডিড সংক্রান্ত বিরোধ ছিল। পরে দোকানটি তার স্বামীর কাছে ভাড়া দেওয়া হয় এবং দুটি দোকান একত্র করে ব্যবসা পরিচালনা শুরু করেন জাহাঙ্গীর।

এর পর থেকেই শাহ আলমের সঙ্গে বিরোধ সৃষ্টি হয় বলে দাবি পরিবারের। এর আগে প্রাইভেটকার দিয়ে চাপা দিয়ে হত্যাচেষ্টার ঘটনাও ঘটেছিল বলে অভিযোগ করেন তিনি। পরিবারের ধারণা, ব্যবসায়িক বিরোধের জেরেই অপহরণের ঘটনা ঘটতে পারে।

কান্নাজড়িত কণ্ঠে রেশমা বলেন, আমার স্বামী এখন কোথায়, কী অবস্থায় আছে জানি না। তিন মেয়েকে নিয়ে চরম উৎকণ্ঠায় আছি। প্রশাসনের কাছে আবেদন—আমার স্বামীকে জীবিত ও সুস্থভাবে ফেরত চাই।

যশোর কোতয়ালী মডেল থানার ওসি কাজী বাবুল হোসেন জানান, অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারে পুলিশের অভিযান শুরু হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, দ্রুত তাকে উদ্ধার করা সম্ভব হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কমিউনিটি লিডার হিসেবে রাষ্ট্রীয় “প্রবাসী সম্মাননা ২০২৫” ভূষিত হলেন কাউন্সিলর মোহাম্মদ আয়াছ মিয়া

অক্সিজেন মাস্ক খুলে ভাগিয়ে নেওয়ার সময় এক শিশুর মৃত্যু

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত ৪ বাংলাদেশি, বাকি ২৬ জনকে ফেরাতে কূটনৈতিক তৎপরতা

তারেক রহমানের ৬১তম জন্মদিনে কুমিল্লা-৬ আসনে দোয়া ও মিলাদ

নরসিংদী ড্রিম হলি ডে পার্কের সামনে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ক্ষুদ্ধ সাংবাদিক সমাজ; আসামী গ্রেপ্তারে ৭২ ঘন্টার আল্টিমেটাম

বাসার উঠানে ব্যাডমিন্টন খেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু

এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী

নিজাম উদ্দিন কায়সার ঐতিহ্যবাহী কুমিল্লা মডার্ন হাই স্কুলের সভাপতি নির্বাচিত

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন পরিকল্পনায় ইরান

মারা গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি খেলোয়াড় ডিফেন্ডার ব্রিটো