টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 15 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৫ লাখ নথিবিহীন অভিবাসীকে বড় সুখবর দিলো স্পেন

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
April 15, 2026 3:36 pm

স্পেন সরকার প্রায় পাঁচ লাখ নথিবিহীন অভিবাসীকে আইনি মর্যাদা দেওয়ার পরিকল্পনা অনুমোদন করেছে। এর ফলে তারা আনুষ্ঠানিকভাবে শ্রমবাজারে যুক্ত হওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছে দেশটির সরকার।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের অনুমোদনে নেওয়া এই উদ্যোগের আওতায় অনথিভুক্ত অভিবাসীদের এক বছরের জন্য নবায়নযোগ্য বসবাসের অনুমতি দেওয়া হবে, যা পরবর্তীতে স্থায়ী ব্যবস্থায় রূপ নিতে পারে।
এই সুবিধা পেতে হলে আবেদনকারীদের অন্তত পাঁচ মাস স্পেনে বসবাসের প্রমাণ এবং পরিচ্ছন্ন অপরাধমুক্ত রেকর্ড দেখাতে হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এপ্রিলের ১৬ তারিখ থেকে জুনের শেষ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। অনুমোদন পেলে তারা কাজের সুযোগ, সামাজিক নিরাপত্তা নম্বর এবং সরকারি স্বাস্থ্যসেবার আওতায় আসবেন।

সরকার বলছে, এই অভিবাসীরাই স্পেনের অর্থনীতি ও জনসেবার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন। জনসংখ্যার বার্ধক্য মোকাবেলা এবং শ্রমঘাটতি পূরণে তাদের বৈধতা দেওয়া জরুরি। অতীতে নিজের নাগরিকদের বিদেশে কাজের জন্য পাড়ি জমানোর ইতিহাসও এই সিদ্ধান্তের নৈতিক ভিত্তি হিসেবে তুলে ধরেছেন সানচেজ।

উল্লেখ্য, ইউরোপ কিংবা আমেরিকা; বিশ্বজুড়ে অভিবাসনপ্রত্যাশীদের নিজ দেশে ফেরত পাঠাতে মরিয়া হয়ে উঠেছে পশ্চিমা দেশগুলো। যেখানে যুক্তরাষ্ট্র, জার্মানি, ইতালির মতো দেশগুলো তাদের অভিবাসন নীতি আরো কড়াকড়ি করে চলেছে। সেখানে একদমই উল্টো পথে হাঁটছে স্পেন।
সূত্র : বিবিসি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজধানীর পল্লবীতে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলবাজের অভিযোগ উঠেছে। মিথ্যা মামলা দিয়ে সাধারণ পরিবারদেরকে হয়রানি করছে

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সংসদ অধিবেশন ঘিরে শেরেবাংলা নগর এলাকায় সভা-সমাবেশ ও অস্ত্র বহন নিষিদ্ধ

সংসদ অধিবেশন ঘিরে শেরেবাংলা নগর এলাকায় সভা-সমাবেশ ও অস্ত্র বহন নিষিদ্ধ

জাতি ‘অর্ধকানা’ হলে আমাদের ভবিষ্যৎ ভালো হবে না: শিক্ষামন্ত্রী

সাভারে বিএনপি নেতাসহ ডাকাত দলের ৯ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

ফুটপাতে চায়ের দোকানে চা খাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু

লেবাননে যুদ্ধবিরতি না হলে আলোচনা শুরু করা যাবে না: ইরান

ডেমরায় একটি বাসায় এক নারী পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু!

তিতাসে কিন্ডার গার্টেন এসোসিয়েশনের আয়োজনে এমপি সেলিম ভূইয়াকে সংবর্ধনা