টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 15 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 15, 2026 10:44 pm

সারা দেশে গত ২৪ ঘণ্টায় (১৪ এপ্রিল সকাল ৮টা থেকে ১৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু নিশ্চিত হামজনিত এবং বাকি দুইজন উপসর্গ নিয়ে মারা গেছে। বুধবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, মৃত তিন শিশুই ঢাকার বাসিন্দা।

একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৩২ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে, যার মধ্যে ৫০৫ জনই ঢাকা বিভাগের। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৬৬ শিশু, এদের মধ্যে ৩১৫ জন ঢাকার। এ ছাড়া নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৭৬ জন, যার ৬১ জনই ঢাকার।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছে ৪৬৮ শিশু। তাদের মধ্যে ঢাকা বিভাগের ২০৫ জন ছাড়াও ২৯ শিশু বরিশালের, ৬৯ শিশু চট্টগ্রামের, ৯৪ শিশু খুলনার, ৫ শিশু ময়মনসিংহের, ৪৮ শিশু রাজশাহীর, ১ শিশু রংপুরের, ১৭ শিশু সিলেটের।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম রোগে ৩২ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি উপসর্গ নিয়ে মারা গেছে ১৬৬ শিশু।

এ ছাড়া এ সময়ে মোট ১৯ হাজার ১৬১ শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। তাদের মধ্যে ১২ হাজার ৩১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং ২ হাজার ৯৭৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯ হাজার ৭৭২ শিশু।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ রুদ্ধের শঙ্কা

হযরত শাহজালাল বিমানবন্দর চলমান যুদ্ধে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল

ব্রাহ্মণবাড়ীয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃত্যু

মসজিদে জঙ্গি সন্দেহে আটক ১২ জন তিন দিনের রিমান্ডে

জাতিসংঘ পরমাণু সম্মেলনের সহ-সভাপতি হলো ইরান, তর্কে জড়াল যুক্তরাষ্ট্র

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ১৫

রাজবাড়ী ভ্যান শ্রমিক নেতার পরিবারের পাশে কাজী রহমান মানিক 

৮ সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী চূড়ান্ত, একক নির্বাচনের প্রস্তুতি

বিদ্যুৎস্পৃষ্ট

রাজধানীতে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা

আলফাডাঙ্গায় মধুমতি নদীভাঙন রোধে ফেলা হচ্ছে জিওব্যাগ