টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 23 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৮ সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী চূড়ান্ত, একক নির্বাচনের প্রস্তুতি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 23, 2026 4:28 pm

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আটটি সিটি করপোরেশনের জন্য মেয়র পদে সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী।

দলীয় একাধিক সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে নির্ধারিত এসব প্রার্থীকে নির্বাচনী প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। তবে তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম প্রকাশ করা হবে।গতকাল সোমবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয় বলে সূত্রগুলো জানিয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন দলটির আমির ডা. শফিকুর রহমান। সকাল থেকে বিকেল পর্যন্ত চলা বৈঠকে নির্বাহী পরিষদের সদস্যরা অংশ নেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

দলীয় সূত্রগুলোর তথ্য অনুযায়ী, স্থানীয় সরকার নির্বাচন, সাংগঠনিক কার্যক্রম, জাতীয় রাজনৈতিক পরিস্থিতি এবং সংসদীয় কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনা হয়। পাশাপাশি গত বছরের সাংগঠনিক কর্মকাণ্ডও পর্যালোচনা করা হয়।

সূত্রগুলোর দাবি, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মহানগর উত্তর জামায়াতের আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সেলিম উদ্দিন, ঢাকা দক্ষিণে ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম এবং চট্টগ্রাম সিটিতে নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালীকে মেয়র পদে মনোনয়নের জন্য চূড়ান্ত করা হয়েছে।এ ছাড়াও বরিশাল সিটিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলাল, খুলনা সিটিতে মহানগর আমির অধ্যাপক মাহফুজুর রহমান এবং রংপুর সিটিতে মহানগর আমির এটিএম আজম খানকে সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মহানগর শাখার আমির আবদুল জব্বার এবং গাজীপুর সিটিতে সাবেক শিবির নেতা হাফিজুর রহমানকে মেয়র পদে নির্বাচনের প্রস্তুতি নিতে বলা হয়েছে বলেও সূত্রগুলো জানিয়েছে।

বৈঠক সম্পর্কে জানতে চাইলে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহছানুল মাহবুব জুবায়ের বলেন, কেন্দ্রীয় মজলিসে শূরার ষান্মাসিক বৈঠকের আগে বিভিন্ন সাংগঠনিক, রাজনৈতিক ও স্থানীয় সরকার-সংক্রান্ত বিষয় নির্বাহী পরিষদে আলোচনা করা হয়েছে। এসব বিষয়ে দলীয় আমির প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ব্যাংক খাতে দুর্নীতি দমন, পুঁজিবাজারে কারসাজির বিরুদ্ধে কড়া বার্তা সংসদে

দক্ষিণ রাউজানে জগন্নাথ দেবের শুভ রথযাত্রা উপলক্ষে দুই দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানমালার প্রস্তুতি সম্পন্ন

কোস্টগার্ডের নতুন মহাপরিচালক মঈনুল হাসান

নাসিরনগরে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগে প্রশাসনের অভিযান, জরিমানা

সরকারি চাকরিকে হাতিয়ার বানিয়ে বিআরটিএ’র মনির হোসেনের অবৈধ সম্পদের পাহাড়। অফিসের চেয়ার টেবিল ব্যবহার করছে দালাল জিকু !

রূপনগরের জনপ্রিয় ওসি মোকাম্মেল হককে প্রত্যাহার, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

ব্রাহ্মণবাড়িয়ায় ৬ জনের মনোনয়ন বাতিল ঘোষণা

কক্সবাজারে এলপি গ্যাস পাম্পে ভয়াবহ আগুন

হামলার বিচারসহ ৫ দফা দাবিতে জবি উপাচার্যকে স্মারকলিপি দিল ছাত্রশক্তি

ওয়াশিংটনে ডিনার চলাকালে গুলি: নিরাপদে সরতে গিয়ে হোঁচট খেয়ে পড়লেন ট্রাম্প