রাজধানীর শ্যামপুর থানার মীরহাজারীবাগ পাইপ রাস্তা এলাকার একটি বাসায় স্বামী কর্তৃক লাকি আক্তার(১৬) স্ত্রীকে গলা কেটে হত্যা।
মঙ্গলবার(০৩ মার্চ)সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে।পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে।
শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এস আই) শাহাদাত হোসেন জানান,আমরা খবর পেয়ে শ্যামপুরের ২০২ নং মীর হাজারীবাগ পাইক রাস্তা এলাকার বাসায় গিয়ে গলা কাটা লাশ দেখতে পাই। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতন্ত্রের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান,আমরা জানতে পেরেছি পারিবারিক কলহের জেরে স্বামী সজীব তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। তবুও ময়নতন্ত্রের প্রতিবেদন রিপোর্ট পেলে মৃত সঠিক কারণ জানা যাবে। নিহতের গ্রামের বাড়ি ভোলা সদরের মোঃ হারুনুর রশিদের মেয়ে। ঘাতক স্বামী সজীব পেশায় লেগুনা চালক।বর্তমানে শ্যামপুরের মীর হাজারীবাগ পাইপ রাস্তা এলাকায় সজীবের সঙ্গে থাকতো।



















