টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 16 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেলো মেসি ও আর্জেন্টিনা

প্রতিবেদক
ডেস্ক রিপোর্টস
April 16, 2026 6:56 am

আসন্ন বিশ্বকাপের ডামাডোলের মধ্যেই নতুন আইনি জটিলতায় পড়েছেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি আদালতে তাদের বিরুদ্ধে প্রতারণা ও চুক্তি ভঙ্গের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আমেরিকার সংবাদমাধ্যম টিএমজেড-এর বরাত দিয়ে বুধবার (১৫ এপ্রিল) এই তথ্য জানা গেছে।

খেলাধুলা ও সংগীতানুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান ‘ভিআইডি’ এই মামলাটি করেছে। গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচকে কেন্দ্র করেই এই বিবাদের সূত্রপাত। মায়ামিভিত্তিক এই প্রতিষ্ঠানটি প্রায় ৭০ লাখ ডলারের বিনিময়ে ম্যাচ দুটির একক স্বত্ব কিনেছিল। চুক্তির একটি গুরুত্বপূর্ণ শর্ত ছিল, চোট না থাকলে প্রতিটি ম্যাচে মেসিকে অন্তত ৩০ মিনিট মাঠে থাকতে হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তবে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে মেসিকে মাঠে দেখা যায়নি। বরং মায়ামির হার্ড রক স্টেডিয়ামের একটি বিশেষ সুইটে পরিবারের সঙ্গে দর্শক হিসেবে বসে ম্যাচটি উপভোগ করেন তিনি। ভিআইডির দাবি, মেসির জন্য বরাদ্দকৃত ওই বিলাসবহুল সুইটের খরচও তারাই বহন করেছিল। অবাক করার বিষয় হলো, এর ঠিক পরদিনই ইন্টার মায়ামির হয়ে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে মাঠে নামেন মেসি এবং জোড়া গোল করেন। যদিও এর পরবর্তী ম্যাচে পুয়ের্তো রিকোর বিপক্ষে আলবিসেলেস্তেদের হয়ে তিনি মাঠে ছিলেন।

মামলায় ম্যাচ আয়োজনের ভেন্যু পরিবর্তন নিয়েও গুরুতর অভিযোগ তোলা হয়েছে। পুয়ের্তো রিকোর বিপক্ষে ম্যাচটি শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে হওয়ার কথা ছিল, যার দর্শক ধারণক্ষমতা ৬১ হাজার ৫০০। কিন্তু শেষ মুহূর্তে ম্যাচটি সরিয়ে ফোর্ট লডারডেলের মাত্র ২১ হাজার ৫৫০ আসনের চেজ স্টেডিয়ামে নেওয়া হয়। ভিআইডির দাবি, দর্শক কম হওয়ায় এতে তাদের প্রায় ১০ লাখ ডলারের বেশি লোকসান হয়েছে।

ভেন্যু বদলের কারণ নিয়ে আয়োজক ও এএফএর মধ্যে মতভেদ রয়েছে। এএফএ-র পক্ষ থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির কারণে নিরাপত্তা ঝুঁকির অজুহাত দেওয়া হলেও শিকাগো কর্তৃপক্ষ বলছে, টিকিট বিক্রি কম হওয়াই ছিল আসল কারণ।

ভিআইডি জানায়, ক্ষতি পুষিয়ে দিতে চীনে প্রীতি ম্যাচ আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিল এএফএ, কিন্তু বিশ্বকাপের ব্যস্ত সূচির কারণে সেটি আর সম্ভব হচ্ছে না। আর্থিক এই ক্ষতি সামাল দিতেই শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হয়েছে প্রতিষ্ঠানটি।

এই বিষয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ড. কেরামত আলীর ২০ দফা ইশতেহার ঘোষনা

কামরাঙ্গীচরে ছুরিকাঘাতে আহত শিক্ষার্থীর চিকিৎসাধীন মৃত্যু

তাকে ধাক্কায় মৃত্যু

দ্রুতগামী বাসে ধাক্কায় অটো রিক্সা চালকের মৃত্যু

তিতাসে উন্নয়ন কাজের মান নিয়ে প্রশ্ন: প্রকৌশল বিভাগ কি ঠিকাদারদের দালাল?

বিশ্বকাপ খেলতে ইরান অবশ্যই যুক্তরাষ্ট্রে আসবে: ফিফা সভাপতি

ইরানকে রাতারাতি শক্তিশালী করতে ২০টি সুখোই-৩৫ দিচ্ছে রাশিয়া

রাজারহাটে দুই বছরেও বিধবা ভাতা পাননি হাসনা খাতুন, টাকা নেওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ১২ প্রার্থীর মনোনয়ন দাখিল

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার

পবিত্র হজ পালন শেষে আগামীকাল সোমবার দেশে ফিরবেন জামায়াতে আমির